, , ,

শিরোনামঃ-




বিএনপি নেত্রী নিপুণসহ সাতজন রিমান্ডে

প্রেস বিজ্ঞপ্তি।

আপডেট টাইম : নভেম্বর ১৬ ২০১৮, ১৮:৪৭ | 836 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

নয়া আল ডেস্কঃ- নয়া পল্টনে সংঘর্ষের মামলায় বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য নিপুণ রায় চৌধুরীসহ সাতজনকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিন করে রিমান্ডে পেয়েছে পুলিশ। শুক্রবার পুলিশের দশ দিনের রিমান্ড আবেদনের শুনানি করে ঢাকার মহানগর হাকিম সত্যব্রত শিকদার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

শুক্রবার (১৬ নভেম্বর) ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে (সিএমএম) হাজির করে আসামিদের ১০ দিন করে রিমান্ডের আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের (ডিবি) মতিঝিল জোনের পরিদর্শক কামরুল ইসলাম। পরে রিমান্ড শুনানি নিয়ে বিচারক সত্যব্রত শিকদার আসামিদের পাঁচ দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

নিপুণ রায় ছাড়া রিমান্ড মঞ্জুর হওয়া বাকি ছয় জন হলেন— মো. ইউনুস মৃধা, মো. আবুল হাশেম সবুজ, মানুর অর রশিদ, আরিফা সুলতানা ওরফে রুনা, আমির হোসেন ও মো. মহসীন। তারা সবাই বিএনপির নেতাকর্মী।

আদালতে আসামিপক্ষে শুনানিতে অংশ নেন অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া ও নিপুণ রায়ের বাবা অ্যাডভোকেট নিতাই রায়। এসময় নিপুণ রায়ের শ্বশুর, বিএনপি নেতা গয়েশ্বর চন্দ্র রায় আদালতে উপস্থিত ছিলেন।

এর আগে, বৃহস্পতিবার (১৫ নভেম্বর) সন্ধ্যায় দলের নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয় থেকে সংবাদ সম্মেলন শেষে ফিরছিলেন নিপুণ রায় চৌধুরী। নাইটিঙ্গেল মোড় থেকে গ্রেফতার করা হয় তাকে। একইসময় বিএনপির সহআন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও কণ্ঠশিল্পী বেবী নাজনীনকেও আটক করা হয়। পরে পুলিশ বেবী নাজনীনকে ছেড়ে দেয়।

নিপুণ রায় চৌধুরী বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের পুত্রবধূ ও বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরীর মেয়ে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET