, , ,

শিরোনামঃ-
  • হোম
  • মৃত্যু
  • বিদ্যুৎ বিভাগের গাফিলতি আটোয়ারীতে বিদ্যুৎ স্পৃষ্টে কৃষকের মৃত্যু




বিদ্যুৎ বিভাগের গাফিলতি আটোয়ারীতে বিদ্যুৎ স্পৃষ্টে কৃষকের মৃত্যু

মোঃ ইনামুল হাসান নাইম, স্পেশাল করেসপন্ডেন্ট ,ঢাকা।

আপডেট টাইম : জুলাই ৩১ ২০১৯, ০৮:৫৮ | 874 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

আটোয়ারী(পঞ্চগড়) প্রতিনিধি ঃ পঞ্চগড়ের আটোয়ারীতে বিদ্যুৎ স্পৃষ্টে এক কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে ৩০ জুলাই মঙ্গলবার বেলা প্রায় ১১ টার সময় উপজেলার ধামোর ইউনিয়নের পানিশাইল গ্রামে।বিদ্যুৎ স্পৃষ্টে মৃত ব্যক্তি ওই গ্রামের মৃত পহির উদ্দীনের পুত্র মোঃ শামসুল আলম(৬৫)। স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানায়, প্রতিদিনের ন্যায় শামসুল মঙ্গলবার সকালে বাড়ি থেকে বের হয়ে ক্ষেত দেখতে যায়। এদিন বিধি হলো বাম । বাড়ির পূর্ব পাশের্ব বৈদ্যুতিক খুটির সাথে টানা তারটি উপরের তার ছিড়ে বিদ্যুতায়িত হয়েছে। বুঝতে না পেরে ওই খুটির কাছ দিয়ে যাওয়ার পথে শামসুল আলম(৬৫) বিদ্যুৎ স্পৃষ্ট হয়। এলাকার লোকজন তাকে উদ্ধার করে দ্রুত আটোয়ারী সরকারি হাসপাতালে নিয়ে আসে। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। এলাকার লোকজন বলছেন, বিদ্যুৎ বিভাগের গাফিলতির কারনেই এই অনাকাঙ্খিত অপমৃত্যুর ঘটনা ঘটলো। উপজেলা পরিষদ চেয়ারম্যান,আটোয়ারী থানার অফিসার ইনচার্জ , স্থানীয় জনপ্রতিনিধি সহ অনেকেই ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET