, , ,

শিরোনামঃ-
  • হোম
  • করোনা-ভাইরাস
  • বিনামূল্যে অপারেশনের মাধ্যমে চোখের আলো ফিরে পেলন কুষ্টিয়ার ৩৯ জন চক্ষু রোগী




বিনামূল্যে অপারেশনের মাধ্যমে চোখের আলো ফিরে পেলন কুষ্টিয়ার ৩৯ জন চক্ষু রোগী

অর্পণ মাহমুদ, জেলা করেসপন্ডেন্ট ,কুষ্টিয়া।

আপডেট টাইম : জানুয়ারি ১৫ ২০২০, ১৭:২০ | 896 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

 

অর্থাভাবে চিকিৎসা করাতে না পারায় যাদের চোখের আলো নিভে যাচ্ছিল। জীবনে নেমে এসেছিল অন্ধকারের ছায়া। অপারেশনের মাধ্যমে তাদের চোখের আলো ফিরিয়ে দিচ্ছে বসুন্ধরা চক্ষু হাসপাতাল।

কুষ্টিয়া সদর উপজেলার এমন ৩৯ জনের চোখের আলো ফিরিয়ে দিয়েছে বসুন্ধরা চক্ষু হাসপাতাল ও রিচার্স সেন্টার।

বুধবার (১৫ জানুয়ারি) রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় অবস্থিত হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকরা সম্পূর্ণ বিনামূল্যে এ অপারেশন সম্পন্ন করেছেন।

ডা. মো. সালেহ আহমেদর নেতৃত্বে অপারেশন দলে ছিলেন ডা. আবুল কালাম আজাদ, ডা. মৌটুসী ইসলাম ও ডা. রুবিনা আখতার।

অপারেশনের জন্য মঙ্গলবার (১৪ জানুয়ারি) এসব রোগীকে বসুন্ধরা চক্ষু হাসপাতাল ও রিচার্স সেন্টারে আনা হয়েছে। বুধবার অপারেশন শেষে একদিন বিশ্রামের পর বৃহস্পতিবার তাদের বাড়িতে পাঠানো হবে।

বসুন্ধরা চক্ষু হাসপাতাল ও রিচার্স সেন্টার কর্তৃপক্ষ জানিয়েছেন, কুষ্টিয়া সদর উপজেলার হরিনারায়ণপুরের দোয়ারকা দাস আগরওয়ালা মহিলা কলেজে চলতি বছরের ১৯ নভেম্বর চক্ষু শিবিরের আয়োজন করেছিল ভিশন কেয়ার ফাউন্ডেশন, বসুন্ধরা চক্ষু হাসপাতাল ও রিচার্স সেন্টার এবং দোয়ারকা দাস ওয়েলফেয়ার সোসাইটি।

আয়োজকরা জানান, চক্ষু শিবিরে গোপালপুরের ১৩২৫ জন রোগীকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। সেখান থেকে ছানি ও অন্যান্য অপারেশনের জন্য ২৮২ জনকে নির্বাচিত করা হয়। সেখান থেকে দ্বিতীয় ব্যাচে ৩৯ জনের চক্ষু অপারেশন করা হয়েছে।
এসব রোগীর মধ্যে ছানি অপারেশন করা হয়েছে ২৭ জনের, নেত্রনালী অপারেশন করা হয়েছে ৬ জনের ও চোখের মনির পাশে মাংস বৃদ্ধি পাওয়ায় ৬ জন রোগীর অপারেশন করা হয়েছে।

৩৯ জন রোগীর মধ্যে ১৭ জন পুরুষ ও ২২ জন নারী। পরবর্তীতে পর্যায়ক্রমে বাকিদের অপারেশন শেষ করা হবে।

এর আগে গেল বছরের ১১ ডিসেম্বর প্রথম দফায় ৩৯ জন রোগীর চোখের অপারেশন করা হয় বসুন্ধরা চক্ষু হাসপাতালে।

হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, দরিদ্র রোগীদের বিনামূল্যে চিকিৎসা সেবা কার্যক্রমের অংশ হিসেবে প্রতিমাসে সারাদেশে মাঠ পর্যায়ে ফ্রি চক্ষু ক্যাম্প করা পরিচালনা করা হচ্ছে। ইতোমধ্যে ঢাকার বাইরে বেশ কিছু এলাকায় চক্ষু ক্যাম্প করে চিকিৎসা দেওয়া হয়েছে। এদের মধ্য থেকে অপারেশনযোগ্য রোগীদের ঢাকায় বসুন্ধরা চক্ষু হাসপাতালে এনে চোখের আলো ফিরিয়ে দেওয়া হচ্ছে বিনামূল্যে।

 

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET