গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার বরিশাল ইউনিয়ন জাতীয়াপার্টির সভাপতি আব্দুল মজিদ ওরফে বালু মজিদ ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।
সোমবার (২০ সেপ্টেম্বর)সকাল ১০টায় বার্ধক্যজনিত কারণে নিজবাড়ীতে নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর বয়স হয়েছিল ৭০ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ ছেলে, ১ মেয়ে, পুত্রবধূ, জামাতা, নাতী-নাতনী, ভাই, আত্মীয়-স্বজন, পাড়া-প্রতিবেশি ও শুভাকাঙ্খীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। বরিশাল ইউপির পূর্ব রামচন্দ্রপুর গ্রামের মৃত কছিম উদ্দিনের কনিষ্ঠ ছেলে আব্দুল মজিদ ওরফে বালু মজিদ।
স্বাস্থ্যবিধি মেনে সোমবার বাদআছর নামাজে জানাজায় জাতীয়পার্টি গাইবান্ধা জেলা শাখার যুগ্ম আহবায়ক ইঞ্জিনিয়ার মইনুর রাব্বি চৌধুরী রুমান, উপজেলা জাপা যুগ্ম আহবায়ক রবিউল হোসেন পাতা, উপজেলা জাপা সদস্য সচিব মজিবুর রহমান, উপজেলা পরিষদ সাবেক ভাইস চেয়ারম্যান জাপা নেতা আলমগীর মন্ডল, জাপা নেতা আব্দুল মতিন, এনামুল হক, আব্দুল কুদ্দুস ও আব্দুল জলিলসহ জাপা জেলা-উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ড, অঙ্গ ও সহযোগী সংগঠন সমূহের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ছাড়াও স্থানীয় নানা সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবি সংগঠন সমূহের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। নেতৃবৃন্দ পৃথক বিবৃতিতে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনাসহ শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন।









