, , ,

শিরোনামঃ-




বিরামপুরে লাখো কণ্ঠে ৭ মার্চের ভাষন পাঠ

মোঃ সামিউল আলম, বিরামপুর,দিনাজপুর করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : মার্চ ০৭ ২০২০, ১৫:০৩ | 956 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

দিনাজপুরের বিরামপুর উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে লাখো কণ্ঠে ৭ মার্চের ঐতিহাসিক ভাষন পাঠ করা হয়েছে। এই বিশাল আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য মোঃ শিবলী সাদিক।

৭ মার্চ সকাল থেকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, প্রশাসনিক কর্মকর্তা, জনপ্রতিনিধি ও আওয়ামীলীগের নেতৃবৃন্দরা পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে সমবেত হন।

বেলা ১১টায় জাতীয় সঙ্গীতের পরপরই লাখো কণ্ঠে ঐতিহাসিক ৭ মার্চের পুরো ভাষন সমস্বরে পাঠ করা হয়। এ সময় বিরামপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ তৌহিদুর রহমানের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান খায়রুল আলম রাজু, ভাইস চেয়ারম্যান মেজবাউল ইসলাম, থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জামান মনির, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি শিবেশ কুন্ডু, নাড়– গোপাল কুন্ডু, দিলীপ কুন্ডু প্রমূখ।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET