ঐতিহ্য মানুষ সভ্যতার আদি যুগের কথা স্মরণ করিয়ে দেয়। সে যুগের কালপ্রবাহে এই আজকের সমাজ গড়ে উঠেছে। কোন জাতি বা সমাজের অতীত বাদ দিয়ে বর্তমান আসেনি। তেমনি সহস্র বছর এর আবহমান বাংলার গ্রাম-গঞ্জের ছাতা হিসেবে ব্যাবহৃত হয়ে আসছে- বাঁশ, পলিথিন ও রশি দিয়ে তৈরী কৃষকের ছাতা।
কবে থেকে এই ছাতার উৎপত্তি তার সঠিক তথ্য কালের বিবর্তে হারিয়ে গেছে। কিন্তু এই ছাতার প্রচলন গত ২০/২৫ বৎসর আগেও ছিলো।
বর্তমানে এই ছাতার প্রচলন আর চোখে পড়ছে না! এই ছাতার উৎপত্তিগত নাম হলো- “জোংরা”। বাঙালীদের কাছে জোংরা নামেই সমধিক পরিচিত।
আমরা হয়তো এমন অনেক ইতিহাস-ঐতিহ্য ভুলে যাই। হয়তো কিছু ফটোগ্রাফিতে কিংবা যাদুঘরে সংরক্ষিত হয়, আর কিছু ব্যবহার না করার দরুন হারিয়ে যায়।
অত্যধিক জনপ্রিয় এই জোংরা আমাদের বাঙালী জাতির ঐতিহ্যকে বারংবার স্মরণ করিয়ে দেয়। “জোংরা” ব্যাবহারের রীতি অত্যাধুনিক সভ্যতার অতল গহ্বরে ডুবে গেলেও তার সমৃদ্ধ ঐতিহ্য কখনো মুছে যাবার নয়।









