“বিশ্বাসের মর্যাদা”
আমি স্রষ্টাকে দেখিনি, তার আদেশ মানিনি, খোদাকে বিশ্বাস করিয়াছি,
বাতাস কভু ধরিনি, চেষ্টা করেও পারিনি, বায়ুর তীব্রতা দেখিয়াছি,
পিতামহকে পাইনি, উপদেশও শুনিনি, পিতার কিছুটা জানিয়াছি,
জন্ম কোথায় বুঝিনি, জন্ম প্রমান রাখিনি, মা-বাবার কাছে শুনিয়াছি,
বিশ্বাস করিতে হয়, ভাবিয়া ধরিতে লয়, সর্বক্ষণ তোষামোদ নহে,
অবিশ্বাসী পিছে রয়, হয় তার পরাজয়, সর্বত্র বিপদ যেন বহে,
ন্যায় নীতি শিক্ষণীয়, অপরাধ বর্জনীয়, সত্যবাদী ণৃ-র বুকে সহে,
পাপ অগ্রে দমনীয়, সৎকাজে সদা নির্ভয়, পাপী মহা-যন্ত্রণায় দহে,
ভালবাসা সুখকর, মানবপ্রীতি মধুর, নর হয় সৃষ্টিতে মহান,
বুদ্ধিমত্তা গুনকর, আসল ঘর কবর, যেই মানুষের আছে প্রান,
সৃষ্টিকে সম্মান কর, তৈরি কর সুধাকর, পরকালে থাকিবে সম্মান,
সর্বত্র ধরপাকর, সবকিছু হবে পর, তিনি ব্রহ্মাণ্ডে বিরাজমান।
লেখক: মো: আদিল মাহমুদ।
Please follow and like us:







