, , ,

শিরোনামঃ-
  • হোম
  • ইতিহাস ঐতিহ্য
  • বিশ্ব ঐতিহ্যের অন্তর্ভুক্ত ষাটগুম্বজ মসজিদ দীর্ঘ ছয় মাস বন্ধ থাকার পর দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করা হলো।




বিশ্ব ঐতিহ্যের অন্তর্ভুক্ত ষাটগুম্বজ মসজিদ দীর্ঘ ছয় মাস বন্ধ থাকার পর দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করা হলো।

কামরুজ্জামান শিমুল, বাগেরহাট জেলা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : সেপ্টেম্বর ১৬ ২০২০, ১৮:১৩ | 1204 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

 বাগেরহাটে অবস্থিত বিশ্ব ঐতিহ্যের অন্তর্ভুক্ত প্রত্নতত্ব অধিদপ্তরের নিয়ন্ত্রণাধীন ঐতিহাসিক ষাটগুম্বজ মসজিদটি প্রায় ১৮০ দিন পরে দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হয়েছে। খানে আজম হযরত খাজা খানজাহান আলীর সময়ে নির্মিত প্রায় ৭০০ বছরের পুরাতন মসজিদ এটি। কোভিড -১৯, করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে স্থবির হয়ে যায় সমগ্র বিশ্ব, সেই সাথে গত ১৯শে মার্চ কোভিড -১৯, করোনা ভাইরাসের কারণে প্রত্নতত্ব অধিদপ্তরের নিয়ন্ত্রণে থাকা বাগেরহাটের ষাটগুম্বজ মসজিদটি নিরাপত্তার স্বার্থে দর্শনার্থীদের জন্য বন্ধ ঘোষণা করা হয়।
দীর্ঘদিন বন্ধ থাকার পর আজ ১৬ সেপ্টেম্বর সকাল ১০ টায় প্রশাসনিক মন্ত্রণালয়ের অনুমোদন ক্রমে প্রত্নতত্ব অধিদপ্তরের মহাপরিচালকের নির্দেশক্রমে পর্যটক ও দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হয়েছে ঐতিহাসিক ষাটগুম্বজ মসজিদ। দর্শনার্থীগন পূর্বের নিয়ম ও সময়নুযায়ী টিকিটের মাধ্যমে ষাটগম্বুজ মসজিদ, মসজিদ চত্বর, ঘোড়া দিঘী এবং যাদুঘর দেখতে পারবে।
প্রত্নতত্ব অধিদপ্তরের কাস্টোডিয়ান গোলাম ফেরদাউস জানান, কোভিড -১৯, করোনা ভাইরাসের কারণে সরকার রাজস্ব ক্ষতির সম্মুখীন হয়েছে। এখানে গড়ে প্রতিদিন ১০০০/১২০০ দর্শনার্থী প্রবেশ করতো। খানজাহান আলীর জন্মদিন সহ বিভিন্ন ধর্মীয় উৎসব গুলিতে ষাটগম্বুজ মসজিদে দর্শনার্থীদের প্রবেশ বন্ধ থাকায় চলতি সনে অত্র অধিদপ্তরের রাজস্ব আদায়ে কাংখিত লক্ষ্য মাত্রা অর্জিত হয় নাই। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত স্বাস্থ্য সচেতন দর্শনার্থীদের উপস্থিতি কম থাকলেও স্কুল কলেজগামী ও ধর্মীয় পর্যটকদের উপস্থিতি থাকবে চোখে পড়ার মতো।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET