, , ,

শিরোনামঃ-




বিয়ের উপহারের মূল্য অনুযায়ী খাবার পাবেন অতিথি!

নয়া আলো অনলাইন ডেস্ক।

আপডেট টাইম : জুলাই ১৯ ২০২১, ১৭:৪৩ | 1374 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

বিয়ের উপহারের মূল্য অনুযায়ী খাবার পাবেন অতিথি!

বিয়েবাড়ির বড় আকর্ষণ ভালো খাওয়া-দাওয়া। বিয়ের আয়োজন কতটা ভালো হলো, তা বিয়ের দাওয়াত খাওয়ার ওপরও অনেকাংশে নির্ভর করে। এছাড়া বিয়েতে নিমন্ত্রিত অতিথিদের সাধ্য অনুযায়ী ভালোভাবে আপ্যায়ন করানোটাও একটি বহু প্রাচীন প্রথা।

প্রথা অনুযায়ী- ধনী ও গরিব, নির্বিশেষে সকল অতিথিকেই সাধ্য অনুযায়ী সমান খাবার পরিবেশন করা হয়। কিন্তু উপহারের ওপর অর্থাৎ উপহারের মূল্যের ওপর নির্ভর করে অতিধিরা ভালো বা সাধারণ খাবার খেতে পারবেন— এ রকম কথা কেউই হয়তো কখনও শোনেনি। সম্প্রতি এ রকমই এক ঘটনা নিয়ে অনলাইন মাধ্যমে শুরু হয়েছে আলোচনা।

ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মিরর জানিয়েছে, সম্প্রতি এক যুগল নিজেদের বিয়েতে আমন্ত্রণ জানিয়েছিলেন অতিথি ও পরিচিত মানুষদের। কিন্তু সেই বিয়েতে উপস্থিত থাকলেও সকলেই সমান খাবার খেতে পারবেন না, এমন নিয়ম বেঁধে দেওয়া হয়। বিয়ের দাওয়াত দেওয়ার সময়ই বলে দেওয়া হয়, যে যেমন মূল্যের উপহার দিতে পারবেন, সেই উপহারের মূল্যের ওপর নির্ভর করছে কেমন খাবার পাবেন তিনি!

এই ফর্ম নিয়েই শুরু হয়েছে বিতর্ক
এমনকি অতিথিদের কাছে বিয়ের আমন্ত্রণপত্র পাঠানোর সময়ই সঙ্গে করে ওই যুগল পাঠিয়ে দেয় একটি বাড়তি ফরম। সেই ফরমে লেখা রয়েছে, কত টাকার উপহার দিলে বিয়ের দিন কী কী খাবার থাকবে মেন্যুতে। এমনকি সেই ফরম পূরণ করে নির্দিষ্ট দিনের মধ্যে পাঠিয়ে দেওয়ারও আবেদন জানানো হয়।

সম্প্রতি রেডিটে এক ব্যক্তি এই ফর্মের ছবি শেয়ার করেছেন। তারপর থেকেই অনলাইন মাধ্যমে এই ফরম ঘিরে বিভিন্ন মন্তব্য করেছেন মানুষ। কেউ কেউ লিখেছেন, ‘এই বিয়েতে উপহার দেওয়ার থেকে ওই টাকায় নিজে খাবার কিনে খেয়ে নেওয়া ভালো।’

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET