, , ,

শিরোনামঃ-
  • হোম
  • মৃত্যু
  • বীর মুক্তিযোদ্ধাে একেএম আফজাল হোসেন এর রাস্ট্রিয় মর্যাদা শেষে দাফন সম্পন্ন।




বীর মুক্তিযোদ্ধাে একেএম আফজাল হোসেন এর রাস্ট্রিয় মর্যাদা শেষে দাফন সম্পন্ন।

Khorshed Alam Chowdhury

আপডেট টাইম : ডিসেম্বর ০১ ২০১৮, ১৯:১১ | 1123 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

মোঃ পারভেজ,কলাপাড়া(পটুয়াখালী) প্রতিনিধি: হাজারো মানুষের ভালোবাসায় সিক্ত হয়ে রাস্ট্রীয় সম্মানে পারিবারিক কবরস্থানে সমাহিত হলেন একাত্তরের রনাঙ্গনের জীবনবাজী রেখে লড়াকু সৈনিক বীর মুক্তিযোদ্ধা একেএম আফজাল হোসেন। শুক্রবার বেলা এগারটায় এ বীর সেনানীর প্রথম জানাযা নামায অনুষ্ঠিত হয় কলাপাড়া পৌর শহরের কেন্দ্রিয় বড় জামে মসজিদ প্রাংগনে। দল মত নির্বিশেষে হাজারো মানুষের উপিস্থতিতে এসআই নুরুজ্জামনের নেতৃত্বে কলাপাড়া থানা পুলিশের একটি চৌকস দল তাকে মরনোত্তর রাস্ট্রীয সম্মান প্রদান করেন। এসময় বিগিউলের করুন সুরে সেখানে নেমে আসে শোকের ছায়া।এসময় উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা নির্বাহি অফিসার মো. তানভীর রহমান, কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম, ওসি (তদন্ত) আলী আহম্মদ, পটুয়াখালী-৪ আসনের আওয়ামীলীগের দলীয় প্রার্থী মহিব্বুর রহমান মহিব, কলাপাড়া উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সকল মুক্তিযোদ্ধা এবং মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড কাউন্সিলের সদস্যসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ সর্বস্তরের সাধারন মানুষ। উপজেলার ধুলাসরে গ্রামের বাড়ীতে বাদ জুমা দ্বিতীয় নামাজে জানাজা শেষে তাকে সমাহিত করা হয়েছে পারিবারিক করস্থানে।মরহুমের মৃত্যুতে শোক প্রকাশ করে সমাজের বিভিন্ন স্তরের মানুষসহ পটুয়াখালী ৪,কলাপাড়া আসনের জাতীয় সংসদ সদস্য মাহবুবুর রহমান তালুকদার, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এসএম রাকিবুল আহসান, উপজেলা চেয়ারম্যান মোতালেব হোসেন তালুকদার, সাবেক উপজেলা চেয়ারম্যান অধ্যাপক মোস্তাফিজুর রহমান, পৌর মেয়র বিপুল চন্দ্র হাওলাদার, উপজেলা বিএনপি’র সাধারন সম্পাদক হাজী হুমায়ুন সিকদার, পৌর বিএনপি’র সভাপতি উপাধ্যাক্ষ নুরবাহাদুর তালুকদার, উপজেলা বিএনপি’র সহ-সভাপতি টুটু বিশ্বাস,যুগ্ন সাধারন সম্পাদক গাজী মো: ফারুক, উপজেলা বিএনপি’র সাবেক আহ্বায়ক মনিরুজ্জামান মনির, পটুয়াখালী জেলা যুবদল, কলাপাড়া উপজেলা উপজেলা, পৌর ও এমবি কলেজ ছাত্রদল প্রমুখ ।উল্লেখ্য, বৃহস্পতিবার বেলা ৩টা ৪৫মিনিটে ঢাকার সরোয়ার্দী হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু বরন করেন মুক্তিযোদ্ধা একেএম আফজাল হোসেন। তিনি বিএনপি কেন্দ্রিয় কমিটির প্রশিক্ষন বিষয়ক সম্পাদক, কলাপাড়া উপজেলা বিএনপি’র সভাপতি ও পটুয়াখালী-৪ সংসদীয় আসনের জাতীয় ঐক্যফ্রন্ট, ২০ দলীয় জোট ও বিএনপি দলীয় প্রার্থী এবিএম মোশারফ হোসেনের বড় ভাই।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET