, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • বেনাপোল দিয়ে আড়াই বছর পর দেশে ফিরল ২ বাংলাদেশি যুবক




বেনাপোল দিয়ে আড়াই বছর পর দেশে ফিরল ২ বাংলাদেশি যুবক

সোহাগ হোসেন, বেনাপোল,যশোর করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : জানুয়ারি ২৮ ২০২৪, ২১:৫৬ | 761 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

বেনাপোল চেকপোস্ট দিয়ে দীর্ঘ আড়াই বছর সাজা ভোগ শেষে ভারত থেকে ফিরল ২ বাংলাদেশি  যুবক। রবিবার(২৮ জানুয়ারি) সন্ধ্যায় বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের কাছে তাদের হস্তান্তর করেছে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ। ফেরত আসারা হলো-সাতক্ষীরা জেলার দেবহাটা থানার পারুলিয়া গ্রামের শহিদুল ইসলামের ছেলে কামাল হোসেন (২৬) এবং ঢাকার শ্যামপুর পশ্চিম জুরাইন এলাকার হামিদ ফরাজির ছেলে সুলতান ফরাজি। বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি কামরুজ্জামান বিশ্বাস জানান, দেশে ফেরত আসা এই ২ বাংলাদেশি আড়াই বছর আগে সীমান্ত দিয়ে ভারতে যান। সেখানে কলকাতার রেলস্টেশন এলাকায় অবৈধভাবে ঘোরাঘুরির এক পর্যায় পুলিশের হাতে আটক হয়। সেখান থেকে পুলিশ তাদের জেল হাজতে পাঠায়। ভারতের আদালত তাদের সাজা দেয়। সেখান থেকে কলকাতার লিলুয়া শেল্টার হোম তাদের ছাড়িয়ে নিজেদের হেফাজতে নেয়। ভারত-বাংলাদেশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে দীর্ঘদিন চিঠি চালাচালির এক পর্যায়ে তাদের দেশে ফেরত পাঠানোর সিদ্ধান্ত হয়। পরে ভারত সরকারের দেওয়া বিশেষ ‘রিপেট্রিয়েশন’ এর মাধ্যমে তাদের দেশে ফেরত আনা হয়।  তিনি আরও জানান, ২ বাংলাদেশি যুবককে পোর্ট থানায় হস্তান্তর করেছে ইমিগ্রেশন পুলিশ। সেখানে আইনি প্রক্রিয়া শেষে তাদের নিজ নিজ অভিভাবকের হাতে তুলে দেবেন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET