, , ,

শিরোনামঃ-




ভিক্ষা করে বাড়ি ফেরা হলো না আবু বক্করের

নয়া আলো অনলাইন ডেস্ক।

আপডেট টাইম : অক্টোবর ০১ ২০২১, ২২:০০ | 938 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

রংপুরের মিঠাপুকুরে ভিক্ষা করে বাড়ি ফেরার পথে পিকআপের চাকায় পিষ্ট হয়ে নিহত হয়েছেন এক ভিক্ষুক। শুক্রবার দুপুরে মিঠাপুকুর- ফুলবাড়ি আঞ্চলিক মহাসড়কে শাল্টিরহাট এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে। নিহত ওই ভিক্ষুকের নাম আবু বক্কর (৭৫)। তিনি উপজেলার ময়েনপুর ইউনিয়নের কৃষ্ণনগর কসবা গ্রামের বাসিন্দা।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, দুপুর ২টারর দিকে আবু বক্কর ভিক্ষা শেষে বাড়ি ফিরছিলেন। এসময় ফুলবাড়ি থেকে মিঠাপুকুরগামী একটি পিকআপ তাকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে তিনি ছিঁটকে পড়লে পিকআপের সামনে অংশে আটকে পড়েন তিনি। ওই অবস্থায় তাকে টেনে-হিঁচড়ে প্রায় ১৫-২০ ফুট নিয়ে যায় চালক। এমন ভয়াবহ দুর্ঘটনার পর ঘটনাস্থলেই মারা যান তিনি। দুর্ঘটনার পরেই পালিয়ে যাওয়ার চেষ্টা করলে পিকআপসহ চালককে আটক করে এলাকাবাসী।

মিঠাপুকুর থানার ওসি মোস্তাফিজার রহমান বলেন, দুর্ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার হয়েছে। এ বিষয়ে একটি ইউডি মামলা হয়েছে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET