, , ,

শিরোনামঃ-




ভোগ বিলাস

স্পেশাল করেসপন্ডেন্ট, নয়া আলো।

আপডেট টাইম : এপ্রিল ১৬ ২০২০, ২১:৫৩ | 1229 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

মেহেদি হাসান

মরণ নিয়ে উৎসব করে
মানুষ ওরা ছিলো কবে!
তাদের কাছে হিংস্র দানব
হার মেনেছে আজ তবে।

আমার পেটে অন্য নাই আর
হাসছো বসে তা দেখে,
দুর্দিনের এই অট্টহাসি
বর্বরতার প্রমাণ রাখে।

আমার ভাগে ভাগ বসিয়ে
গড়েছো বিশাল ইমারত,
হক্বের টাকা নষ্ট করে
হইলা দেশের জামানত।

তোমার মূল্য আকাশচুম্বী
আমি ঠুনকো কাঠ গোলাপ,
তোমার কথায় মধু বেশি
আমারটা যে মিথ্যা প্রলাপ।

তোমার নীড়ে লোক সমাগম
আমায় কেহ দেখলো না!
ভরা পেটে আরও খাইলা
আমার কিছুই জুটলো না।

তুমি হইলা সমাজপতি
তোমার-ই থাকে অভাব!
আমি কিছু চাইলেই বলো
এটাই নাকি স্বভাব।

আমরা নাকি লজ্জাহীন আর
তুমিই ত্রাণের বর,
তুমি বসে খই খাও আর
আমার পোড়ে ঘর।

এই সমাজের মাথা তুমি
আমরা হলাম আগাছা,
দুর্দিনেও থামছে না তাই
তোমার হাতের কালো থাবা।

নষ্ট সমাজ! নষ্ট দেশে,নিয়েছি কেনো জন্ম,
পাপের টাকায় ধনীরা ধনী, মরছে গরীর আজন্ম।

তবুও একদিন হাসবো আমি
কাঁদবে তুমি সেদিন,
জয় তো হবে আমার-ই ভাই
শেষ বিচারের দিন।

সেদিন তোমার ভোগের ধন
বিলিয়ে দিবা কাকে!
ফুরিয়ে যাবে বেলা তোমার
ঠুনকো গাছের ঝাঁকে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET