২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার, ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩রা জিলকদ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-




মণিরামপুরে ছাত্রলীগের উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচী অব্যাহত

এস আর সাঈদ কেশবপুুর,যশোর করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : জুন ২৮ ২০২০, ১৯:২৭ | 994 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

যশোরের মণিরামপুর উপজেলায় “মুজিব বর্ষের আহ্বান” প্রত্যেক নাগরিক ৩ টি করে গাছ লাগান” এই শ্লোগানকে সামনে রেখে দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার আহবানে বাংলাদেশ ছাত্রলীগের ৩ মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অব্যহত রেখেছে উপজেলার ৪নং ঢাকুরিয়া ইউনিয়ন ছাত্রলীগ এবং ১৪নং দুর্বাডাঙ্গা ইউনিয়ন ছাত্রলীগের নেতাকর্মীরা। মনিরামপুর বাসীর অহংকার মনিরামপুরের কৃতিসন্তান,বাংলাদেশ ছাত্রলীগের বিপ্লবী সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যের অনুপ্রেরণায় এবং উপজেলা ছাত্রলীগের দিক নির্দেশনায় ২৭শে জুন শনিবার ঢাকুরিয়া এবং দুর্বাডাঙ্গা ইউনিয়ন ছাত্রলীগের উদ্যোগে এই বৃক্ষরোপন কর্মসূচি পালন করা হয়। এই সময় ঢাকুরিয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মোঃ হাদিউজ্জামান মারুফের নেতৃত্বে আরো উপস্থিত ছিলেন ০৪ নং ঢাকুরিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ -সম্পাদক জি,এম মনজুরুল হাসান সাজ্জাদ, ও সিনিয়র আওয়ামী লীগ নেতা আইয়ুব আলী গাজী, যুবলীগের সভাপতি ডাঃ জয়ন্ত কুমার বস,ু ছাত্রলীগের সভাপতি জি,এম মারুফ, সাধারণ -সম্পাদক সোহাগ হোসেন, সিনিয়র সদস্য জিয়ারুল ইসলাম, ও অন্যতম নেতা জি,এম রাসেল ও সবুজ হোসেন রিদয় এবং ইউনিয়ন ছাত্রলীগের সদস্য রাকিব হাসান, আরিফুর রশিদ অর্পন, শাহিন হোসেন, রায়হান হোসেনসহ ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা। অন্যদিকে, উপজেলার ১৪ নং দূর্বাডাঙ্গা ইউনিয়ন ছাত্রলীগের উদ্যোগে ইউনিয়ন ব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। এসময় ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক আবু সাঈদ এবং যুগ্ম আহ্বায়ক জিহাদ হাসান এর নেতৃত্বে উপস্থিত ছিলেন ইউনিয়ন আ’লীগের সংগ্রামী সভাপতি সুবোধ কুমার সরকার এবং ছাত্রলীগের কর্মী মেহেদী হাসান,মারুপ হাসান সহ আরো অনেকে। এ ব্যাপারে উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক ছাত্রনেতা মোঃ ফজলুর রহমান বলেন, মহামারী করোনাভাইরাসের প্রাদুর্ভাবের সময় কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারন সম্পাদক লেখক ভট্টাচার্যের দিক নির্দেশনা মোতাবেক আমরা উপজেলার সব কয়টি ইউনিয়নে ৩ মাস ব্যাপী বৃক্ষরোপন কর্মসূচি অব্যাহত রাখবো। ছাত্রলীগ সব সময় সুখে দুঃখে মানুষের পাশে ছিলো এবং সব সময় এভাবে মানুষের পাশে থাকবে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET