১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার, ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১লা জিলকদ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-




ময়লা আবর্জনা থেকে ময়মনসিংহে বিদ্যুৎ উৎপাদন হবে

খোরশেদ আলম চৌধুরী, স্পেশাল করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : অক্টোবর ১৮ ২০১৯, ১৫:৫৩ | 999 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

শুভ বসাক জয় :

ময়মনসিংহ সিটি কর্পোরেশন এলাকার বর্জ্য থেকে এবার বিদ্যুতসহ ০৯টি প্রোডাক্ট তৈরির পরিকল্পনা সফল হতে চলেছে। ময়মনসিংহ সিটি কর্পোরেশনে দৈনিক উৎপাদিত বর্জ্য থেকে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে বর্জ্য ব্যবস্থাপনার পাশাপাশি বিদ্যুৎ উৎপাদন সম্ভব বলে মনে করেন ফিনল্যান্ডের প্রতিনিধি দল।

বুধবার (১৬ অক্টোবর) ফিনল্যান্ডের প্রতিনিধি দল সরজমিনে ময়মনসিংহ শহরের ব্রহ্মপুত্র সেতুর পূর্ব পাশে ময়মনসিংহ-শম্ভুগঞ্জ সড়ক ঘেঁষে ময়লাকান্দা পরিদর্শন করেন।

এসময় সিটি কর্পোরেশন (মাসিক) প্রধান প্রকৌশলী মোঃ আনোয়ার হোসেন, সেনেটারি ইন্সপেক্টর দীপক মজুমদার, কনজারভেটিভ ইন্সপেক্টর মোহাব্বত আলী, চীফ সুপারভাইজার রবিউল ইসলামসহ সিটি কর্পোরেশন কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন।

ময়মনসিংহ সিটি কর্পোরেশন সূত্রে জানাযায়, ময়মনসিংহ সিটি কর্পোরেশন এর মেয়র মোঃ ইকরামুল হক টিটুর দীর্ঘমেয়াদী পরিকল্পনায় প্রতিটি বাড়ি থেকে ময়লা সংগ্রহের জন্য লোক নিয়োগ করা হয়েছে। ময়লা সংগ্রহের জন্য প্রতিটি ওয়ার্ডে ভ্যানগাড়ি এবং আধুনি নগরীর সুযোগ-সুবিধা সম্পন্ন বড় গাড়ি দেওয়া হয়েছে। ময়লা ফেলার জন্য ডাম্পিং স্টেশন করা হয়েছে। রাস্তাঘাট পরিষ্কার করার জন্য পরিচ্ছন্নতাকর্মী নিয়োগ দেওয়া হয়েছে। বর্জ্যের প্রকার অনুযায়ী পৃথক পৃথক মডেলের ডাস্টবিন সরবরাহ করা হয়েছে। বাসা, ব্যবসাপ্রতিষ্ঠান, দোকানপাট, বাজার এবং সব অফিস-আদালতে বর্জ্য ব্যবস্থাপনার জন্য ডাস্টবিন সরবরাহ করা হয়েছে। আবাসিক এলাকা, রাস্তার পাশ, প্লান্ট, নির্মাণ সাইট, দোকানের পাশের ময়লা ডাম্পিং করার জন্য ব্যবস্থা নেওয়া হয়েছে। বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে জনসচেতনতা বাড়াতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে।

সিটি কর্পোরেশন (মাসিক) প্রধান প্রকৌশলী মোঃ আনোয়ার হোসেন জানান, ঐতিহ্যবাহী এই শহরের দীর্ঘদিনের সমস্যা স্থায়ী সমাধানের জন্য ময়লা আবর্জনা থেকে বিদ্যুৎ উৎপাদন ও নিত্য প্রয়োজনীয় ০৯টি প্রোডাক্ট তৈরি হবে এইজন্য ফিনল্যান্ডের প্রতিনিধি দল সরজমিনে শহরের ময়লাকান্দা পরিদর্শন করেন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET