, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দূর্ঘটনা
  • মহেশপুর সড়ক দূর্ঘটনায় মোটরসাইকেল আরোহীর হাত বিচ্ছিন্ন।




মহেশপুর সড়ক দূর্ঘটনায় মোটরসাইকেল আরোহীর হাত বিচ্ছিন্ন।

স্পেশাল করেসপন্ডেন্ট, নয়া আলো।

আপডেট টাইম : মার্চ ২৮ ২০২৩, ০১:২০ | 1093 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

ঝিনাইদহের মহেশপুরে মোটরসাইকেল ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহীর ডান হাত বিচ্ছিন্ন হয়েছে। সোববার দুপুর ১২টার দিকে উপজেলার বোয়ালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ ঘটনাটি ঘটেছে।স্থানীয় ও ফায়ার সার্ভিস সুত্রে জানাগেছে,মহেশপুর উপজেলার নিমতলা গ্রামের আরিফুল ইসলামের ছেলে মুন্না (২১) মোটরসাইকেল যোগে নানা বাড়ি থেকে বাড়ি ফেরার পথে বোয়ালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে পৌছালে বিপরীত দিক থেকে আসা একটি ইজিবাইকের সাথে মুখোমুখি সংঘর্ষে মুন্নার ডান হাত বিচ্ছিন্ন হয়ে যায়।
সংবাদ পেয়ে মহেশপুর ফায়ার সার্ভিসের কর্মীরা তাকে উদ্ধার করে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে অবস্থার অবনতি হলে পরে তাকে উন্নত চিকিৎসার জন্য যশোর ২৫০ শয্যা জেরারেল হাসপাতালে রেফার্ড করা হয়েছে।
মহেশপুর থানা অফিসার ইনর্চাজ(ওসি) শামীম ঊদিন জানান, ঘটনার পর তাকে যশোর হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য প্রেরণ করা হয়েছে।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET