১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার, ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • মানিকছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে মেডিকেল ক্যাম্পেইন ও চক্ষু শিবির অনুষ্ঠিত 




মানিকছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে মেডিকেল ক্যাম্পেইন ও চক্ষু শিবির অনুষ্ঠিত 

এম দুলাল আহাম্মদ, খাগড়াছড়ি করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : এপ্রিল ১৬ ২০২৬, ২৩:০৪ | 617 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার দুর্গম পাহাড়ী অঞ্চলে অসহায় ও দুস্থ মানুষের সুস্বাস্থ্য নিশ্চিত করার লক্ষ্যে মেডিকেল ক্যাম্পেইন ও বিনামূল্যে চক্ষু শিবির অনুষ্ঠিত হয়েছে। সকালে বিনামূল্যে এই চিকিৎসা ক্যাম্পের আয়োজন করেন,বাংলাদেশ সেনাবাহিনীর গুইমারা রিজিয়নের আওতাধীন ২০ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি সিন্দুকছড়ি জোন। বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত উপজেলার যোগ্যছোলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে চলে এই মানবিক সেবা কার্যক্রম।
সিন্দুকছড়ি জোনের সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত এই ক্যাম্পে চট্টগ্রাম লায়ন্স হসপিটালের বিশেষজ্ঞ চক্ষু চিকিৎসক ও বিশেষ মেডিকেল টিম এবং সিন্দুকছড়ি জোন সদর দপ্তরের মেডিকেল অফিসারের নেতৃত্বে একদল চিকিৎসক রোগীদের চিকিৎসাসেবা প্রদান করেন।
দিনব্যাপী এই চিকিৎসা শিবিরে পাহাড়ের দুর্গম এলাকা থেকে আসা প্রায় ১৫শ পাহাড়ি ও বাঙালি রোগী অংশ নেন। চিকিৎসাসেবা গ্রহণের পাশাপাশি সকল রোগীকে বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধ ও চক্ষু রোগীদের মাঝে চশমা বিতরণ করা হয়। বিশেষ এই উদ্যোগের উল্লেখযোগ্য দিক ছিল—লায়ন্স চক্ষু হাসপাতালের সৌজন্যে এবং সিন্দুকছড়ি জোনের ব্যবস্থাপনায় ১০০ জন রোগীকে বিনামূল্যে ছানি অপারেশন করার জন্য প্রাথমিকভাবে নির্বাচিত করা হয়েছে।
সুবিধাভোগী স্থানীয় বাসিন্দারা জানান, দুর্গম পথ আর অর্থাভাবের কারণে যারা এতদিন উন্নত চিকিৎসা থেকে বঞ্চিত ছিলেন, এই মেডিকেল ক্যাম্প তাদের জন্য আশীর্বাদ হয়ে এসেছে। ঘরের কাছে বিশেষজ্ঞ ডাক্তার আর বিনামূল্যে ওষুধ পেয়ে তারা সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
সিন্দুকছড়ি জোনের দায়িত্বশীল কর্মকর্তারা জানান, পাহাড়ের দুর্গম অঞ্চলের অসহায়, দরিদ্র ও প্রবীণ রোগীদের দোরগোড়ায় আধুনিক চিকিৎসা সেবা পৌঁছে দেওয়াই ছিল এই আয়োজনের মূল লক্ষ্য। শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম চলমান থাকবে।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET