, , ,

শিরোনামঃ-
  • হোম
  • মৃত্যু
  • মুকসুদপুরে মসজিদের ইমামের ঝুলান্ত লাশ উদ্ধার




মুকসুদপুরে মসজিদের ইমামের ঝুলান্ত লাশ উদ্ধার

মোহাম্মদ ইমন মিয়া, বাঙ্গরা,কুমিল্লা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : জানুয়ারি ০৭ ২০১৯, ২০:০৪ | 936 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি
গোপালগঞ্জের মুকসুদপুরে মোঃ ছবুর মোল্লা (২৬) নামে এক ইমামের ঝুলান্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। গত রবিবার দুপুরে মসজিদের একটি ঘর থেকে ওই ইমামের ঝুলান্ত লাশ উদ্ধার করা হয়। নিহত মোঃ ছবুর মুকসুদপুর উপজেলার দিগনগর ইউনিয়নের চন্দ্রখোলা জামে মসজিদের ইমাম ও গোপালগঞ্জ সদর উপজেলার চরগোবরা গ্রামের আইয়ুব আলী মোল্লার ছেলে।

মুকসুদপুরের সিন্দিয়াঘাট পুলিশ ফাঁড়ির এসআই আলমগীর হোসেন জানান, দুপুরে জোহরের আযান না দেয়ায় মুসিল্লরা ইমাম মোঃ ছবুর মোল্লাকে ডাকতে যায়। এসময় ঘরের আড়ার সাথে গলায় রশি দিয়ে ঝুলান্ত অবস্থায় তাকে দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে লাশ উদ্ধার করে গোপালগঞ্জ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তিনি আরো জানান, প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে তিনি আত্মহত্যা করতে পারেন। তবে ময়না তদন্তের পর আসল রহস্য জানা যাবে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET