, , ,

শিরোনামঃ-




মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় বাস শ্রমিক নিহত

মনজিদ আলম শিমুল, দিনাজপুর করেসপন্ডেন্ট ।

আপডেট টাইম : মার্চ ১৭ ২০২১, ১৬:০৪ | 925 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

গোপালগঞ্জের মুকসুদপুরে বাস তল্লাশি করে চলন্ত বাস থেকে নামতে গিয়ে পা পিছলে আরজ আলী (৪৫) নামে এক বাস চেকারের মৃত্যু হয়েছে।

বুধবার দুপুরে দিকে ঢাকা-খুলনা মহাসড়কের মুকসুদপুর উপজেলার কলেজ মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

বাসটিকে থানা পুলিশ আটক করে হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করেছে।

নিহত আরোজ আলী গোপালগঞ্জ সদর উপজেলার মাঝিগাতি গ্রামের হামিদ খানের ছেলে।

মুকসুদপুর থানার ওসি আবু বকর মিয়া জানান, ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী ফাল্গুনী পরিবহনের একটি যাত্রীবাহী বাস কলেজ মোড়ে পৌঁছালে চেকার আরোজ আলী তল্লাশী করার জন্য বাসটিতে ওঠেন।

তল্লাশি শেষ করে চলন্ত বাস থেকে নামতে গিয়ে পা পিছলে চাকার নিচে পড়ে মাথা পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

 

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET