মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি:- গোপালগঞ্জের মুকসুদপুরে ১ কেজি গাঁজাসহ অপু শেখ(৪০) ও নেয়ামত শেখ(২৪) নামে দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানাযায়, রবিবার সকাল ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার গোহালা ইউনিয়নের বামনডাঙ্গা ইসলামিয়া দাখিল মাদ্রসার সামনে থেকে অভিযান চালিয়ে অপু শেখ(৪০) ও নেয়ামত শেখ(২৪) নামে দুই মাদক ব্যবসায়ীকে ১ কেজি গাঁজাসহ আটক করা হয়।
আটককৃতরা হলো একই উপজেলার কানুরিয়া গ্রামের মৃত উকিল শেখের ছেলে অপু শেখ এবং মৃত দেওয়ান শেখে ছেলে নেয়ামত শেখ।
এব্যপারে মুকসুদপুরের সিন্দিয়াঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) মহিদুল ইসলাম জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।









