, , ,

শিরোনামঃ-




মুরাদনগরে মেহেদীর রঙ না শুকাতেই নববধূর হাতে স্বামী খুন

এম এইচ শুভ, মুরাদনগর,কুমিল্লা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : সেপ্টেম্বর ১১ ২০১৯, ১৮:১৫ | 801 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

এম এইচ শুভ, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধিঃ
কুমিল্লার মুরাদনগরে মেহেদির রঙ না শুকাতেই বিয়ের ২৫দিনের মাথায় পরকীয়ার টানে স্বামীকে বিষ খাইয়ে হত্যা করেছে নববধূ একা রানী দাস। মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার ছালিয়াকান্দি গ্রামে এই ঘটনা ঘটে। নিহত অনিক লাল দাস(২৩) কুমিল্লা জেলার চান্দিনা উপজেলার মোহনপুর গ্রামের মানিক লাল দাসের ছেলে। এ ঘটনায় বুধবার দুপুরে নিহতের পিতা বাদী হয়ে পুত্রবধূ একা রানী দাস, পিতা নরেশ চন্দ্র দাস ও পরকীয়া প্রেমিক টিটু দাসসহ তিনজনের বিরুদ্ধে মুরাদনগর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে।
পুলিশ ঘাতক একা রানী দাসকে গ্রেফতার করে প্রাথমিক ভাবে জিজ্ঞাসাবাদ করলে সে হত্যার দায় স্বীকার করে।
মামলাসূত্রে জানায়, গত ২৫ দিন পূর্বে মুরাদনগর উপজেলার ছালিয়াকান্দি গ্রামের নরেশ চন্দ্র দাসের মেয়ে একা রানী দাসের সাথে আনুষ্ঠানিক ভাবে বিয়ে হয় চান্দিনা উপজেলার মোহনপুর গ্রামের মানিক লাল দাসের ছেলে অনিক লাল দাসের সাথে। কিন্তু একা রানী দাস মোবাইল ফোনের মাধ্যমে টিটু দাস নামের এক যুবকের সাথে পরকীয়ায় জড়িয়ে পড়ে। স্বামীর বাড়ীতে থেকেও সেই প্রেমিক টিটু দাসের সাথে নিয়মিত মোবাইল ফোনে যোগাযোগ করে আসছিল। এরই মধ্যে একা রানী দাস ও টিটু দাস মিলে মোবাইল ফোনে স্বামী অনিক লাল দাসকে হত্যার পরিকল্পনা করে। পূর্ব পরিকল্পনা অনুযায়ী মঙ্গলবার  যৌন উত্তেজক ট্যাবলেটের কথা বলে একটি কীটনাশক ট্যাবলেট খাইয়ে দেয় স্বামী অনিক লাল দাসকে। পরে অনিক লাল মৃত্যু যন্ত্রণায় ছটফট শুরু করলে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে রায়পুর একটি হসপিটালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে মুরাদনগর থানার অফিসার ইনচার্জ একেএম মনজুর আলম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, নিহতের পিতা মানিক লাল দাসের অভিযোগের ভিত্তিতে ঘাতক একা রানী দাসকে আটক করে কুমিল্লার বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET