সিরাজগঞ্জের কাজিপুরে যমুনায় গোসল করতে গিয়ে নিখোঁজ চায়না খাতুনের (৫২) মরদেহ উদ্ধার করেছে স্থানীয় জনগণ। মৃত ওই মহিলা উপজেলার মাইজবাড়ী গ্রামের আলিমুদ্দীনের স্ত্রী।
রবিবার (২১ মার্চ) বেলা সাড়ে এগারটায় উপজেলার রতনকান্দি হাট এলাকার যমুনা নদী থেকে তাকে উদ্ধার করা হয়। খবর পেয়ে স্বজনরা ওই লাশ বাড়ি নিয়ে আসেন। পরে দুপুর দুইটায় বগুড়ার ধুনট উপজেলার পুখুরিয়া খাসপাড়ায় তার দাফন সম্পন্ন করা হয়।
শুক্রবার (১৯ মার্চ) বিকেল সাড়ে তিনটায় মাইজবাড়ী ইউনিয়নের বিলচতল বেড়ি বাঁধের ১নং পয়েণ্টে কাজিপুর-ধুনট উপজেলার জিরো পয়েণ্টে যমুনা নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ হয়েছিলেন তিনি। পরদিন ফায়ার সার্ভিসের ডুবুরি দল দিনভর খোঁজাখুঁজি করেও সন্ধান না পেয়ে ফিরে যান।
Please follow and like us:









