রাজশাহী মহানগরীতে পূর্ব শত্রুতার জেরে প্রতিবেশীর হামলায় এক দম্পত্তী ও তার মা আহত হয়েছেন। আহতরা হলেন, মোঃ সিরাজ উদ্দীন (৩৭) ও তার স্ত্রী পপি খাতুন (২৮) ও তার মা রিনা বেগম (৫০)।
মঙ্গলবার (২ জানুয়ারী) মহানগরীর চন্দ্রিমা থানার শিরোইল কলোনী এলাকার ৪নং গলির নিউ কলোনী এলাকায় এ ঘটনা ঘটে। আহত পপি খাতুন রেলওয়েতে বুকিং সহকারী পদে চাকরি করেন তার স্বামী মোঃ সিরাজ উদ্দীন ইকো সোস্যাল ডেভলেপমেন্ট অর্গানাইজেশনের (ইএসডিও) একজন কর্মকর্তা।
আহত পপি খাতুন জানান, মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় একই এলাকার প্রতিবেশী রাজন অরফে ফালাক ও রানা নামের (দুই ভাই) তাদের মা রিনা বেগমের বাড়িতে গিয়ে কুদাল চায়। কিন্তু রিনা বেগম কুদাল দেবে না বলে সাফ জানায়। এতে ক্ষুদ্ধ হয়ে রাজন ও রানা পপির মা মোসাঃ রিনা বেগম (৫০) মারপিট করে আহত করে। বিকালে ৫টায় সিরাজ উদ্দীন ও পপি খাতুন (স্বামী-স্ত্রী) নিজ কর্মস্থল থেকে বাড়িতে ফিরে তার মা’কে মারপিটের ঘটনা জানতে পারেন। এ সময় তারা মায়ের বাড়িতে যায়। গিয়ে দেখেন বাড়ির সামনে রাজন ও রানা ঘুরে বেড়াচ্ছে। এ সময় পপি খাতুন তাদের কাছে মাকে মারাপিটের কারন জানতে চায়। এতে ক্ষুদ্ধ হয়ে পপি খাতুনকে মারাপিট শুরু করে রানা ও রাজন। তাকে বাঁচাতে এগিয়ে গেলে তার স্বামী সিরাজ উদ্দীনকেও মারপিট করে রক্তাক্ত জখম করে ওই দুই ভাই। পরে তারা রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের (৩৩ নং) ওয়ার্ডে ভর্তি হয়েছেন। চিকিৎসা শেষে মামলা করবেন বলেও জানান পপি খাতুন।









