, , ,

শিরোনামঃ-
  • হোম
  • রাজনীতি
  • রাজশাহীতে বিএনপির নেতা মন্টুর ৫ দিনের রিমান্ড মঞ্জুর




রাজশাহীতে বিএনপির নেতা মন্টুর ৫ দিনের রিমান্ড মঞ্জুর

Khorshed Alam Chowdhury

আপডেট টাইম : জুলাই ২৪ ২০১৮, ১৮:৩১ | 1023 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

নাজিম হাসান,রাজশাহী প্রতিনিধি:
ককটেল হামলার সাথে জড়িত থাকার অভিযোগে রাজশাহী জেলা বিএনপির সাধারণ সম্পাদক মতিউর রহমান মন্টুর পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গতকাল মঙ্গলবার দুপুরে মন্টুকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করা হয়। পরে মুখ্য বিচারিক হাকিম আদালত তিন এর বিচারক জাহিদুল ইসলাম পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে শনিবার (২১ জুলাই) দিবাগত রাত আড়াই টার দিকে মতিউর রহমান মন্টুকে তার রামচন্দ্রপুর এলাকার বাসা থেকে গ্রেফতার করে বোয়ালিয়া থানা ও গোয়েন্দা পুলিশ। গত ১৭ জুলাই রাজশাহী সিটি করপোরেশন (রাসিক) নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী মোসাদ্দেক হোসেন বুলবুলের পথসভায় ককটেল বিস্ফোরণের ঘটনায় দায়ের করা মামলায় তাকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় পরে রিটার্নিং কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দেয় বিএনপি। ওই ঘটনায় ওইদিন রাতেই নগরীর বোয়ালিয়া মডেল থানার উপপরিদর্শক (এসআই) শামীম হোসেন বাদী হয়ে অজ্ঞাত পরিচয় আট জনের নামে বিস্ফোরকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন। আর সে মামলায় পুলিশ মতিউর রহমান মন্টুকে গ্রেফতার করে আদালতে হাজির করেন। এ তথ্য নিশ্চিত করে রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র সিনিয়র সহকারী পুলিশ কমিশনার ইফতে খায়ের আলম বলেন, রোববার (২২ জুলাই) এক প্রেস ব্রিফিংয়ে রাজশাহী পুলিশের কমিশনার শহীদ আক্তার জানান, ওই ককটেল বিস্ফোরণের ঘটনায় জড়িত ছিলেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন মন্টু। ব্রিফিংয়ে পুলিশ কমিশনার বলেন, মোসাদ্দেক হোসেন বুলবুলের পথসভায় ককটেল বিস্ফোরণের ঘটনা নিয়ে বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক শাহীন শওকতের সাথে মতিউর রহমান মন্টুর মোবাইল কথপোকথনের রেকর্ড আমাদের হাতে আছে। ওই কথোপকথনের সূত্র ধরে মোবাইল ট্র্যাকিংয়ের মাধ্যমেই তাকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ কমিশনার আরও বলেন, একই ঘটনায় হিমেল নামে আরেক যুবদলকর্মীকে গ্রেফতার করা হয়েছে। উল্লেখ্য,প্রসঙ্গত, গত ১৭ জুলাই সকাল সাড়ে ১০টায় মহানগরীর সাগরপাড়া বটতলা মোড়ে বুলবুলের নির্বাচনী পথসভা চলছিল। সভায় বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক রূহুল কুদ্দুস তালুকদার দুলু বক্তব্য চলাকালে মুখোশ পরা ছয়জন দুর্বৃত্ত তিনটি মোটরসাইকেল নিয়ে এসে সভাস্থলে পরপর তিনটি ককটেল ছুঁড়ে পালিয়ে যায়। এ সময় বিস্ফোরণে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা হাবিবুর রহমান,বেসরকারি টেলিভিশন বাংলাভিশনের রাজশাহী প্রতিনিধি পরিতোষ চৌধুরি আদিত্য এবং স্থানীয় স্বপন কর্মকার আহত হন। এ ঘটনায় আরও ১০-১২ জন কর্মী আহতসহ হামলায় আওয়ামী লীগ জড়িত বলেও দাবি করেন দলটির নেতারা। তবে এ অভিযোগ অস্বীকার করে বিএনপিই এ হামলা চালিয়েছে বলে পাল্টা অভিযোগ করেছেন আওয়ামী লীগ নেতারা। এ ঘটনায় পরে রিটার্নিং কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দেয় বিএনপি। ওই ঘটনায় ওইদিন রাতেই নগরীর বোয়ালিয়া মডেল থানার উপপরিদর্শক (এসআই) শামীম হোসেন বাদী হয়ে অজ্ঞাত পরিচয় আট জনের নামে বিস্ফোরকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন। মামলাটি তদন্ত করছেন বোয়ালিয়া থানার এসআই গোলাম মোস্তফা।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET