, , ,

শিরোনামঃ-




রাজশাহীর মোহনপুর সড়কে ত্রিমুখী সংঘর্ষে নিহত ৩

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী, করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : আগস্ট ০২ ২০২৩, ২০:০৬ | 879 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

রাজশাহীর মোহনপুরে ট্রাক, ভটভটি ও ব্যাটারিচালিত অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে তিনজন নিহত ও চারজন আহত হয়েছেন।
বুধবার (২ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার কেশরহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- রাজশাহীর বাগমারা উপজেলার ১০ নং মারিয়া ইউনিয়নের জিউপাড়া গ্রামের আজিজুর রহমান (৩৫), মোহনপুর উপজেলা সদরের জাহাঙ্গীর হোসেন (৪৫) ও আবুল হোসেন (৫৫)।
আহতরা হলেন- রাজশাহীর মোহনপুর উপজেলার ১নং ধুরোইল ইউনিয়নের আমরাইল গ্রামের মজিবর রহমান (৬০), তৈয়ব আলী (৫০), বাগমারা উপজেলার ১০ নং মারিয়া ইউনিয়নের সাকোয়া গ্রামের আনসারুজ্জামান (৪০) ও চঞ্চল (২৫)।
মোহনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ওসি হরিদাস মন্ডল জানান, বাগমারা থেকে তিন গরু নিয়ে একটি ভটভটি রাজশাহী নগরের সিটি হাটে যাচ্ছিল। এ সময় মোহনপুরের সাকোয়া এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশার সঙ্গে মুখোমুখী সংঘর্ষ হয়। এ সময় একজন সাইকেল আরোহীকে চাপা দিয়ে ভটভটি উল্টে খাদে পড়ে যায়। ঘটনাস্থলে সাইকেল আরোহী নিহত হন। পরে আহত ছয়জনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। সেখানে দুইজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। বাকি চারজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফাট করা হয়। পরে তাদেরকে রামেক হাসপাতালে ভর্তি করা হয়।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET