, , ,

শিরোনামঃ-
  • হোম
  • মৃত্যু
  • রাজশাহী মহানগরীতে গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার




রাজশাহী মহানগরীতে গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার

স্পেশাল করেসপন্ডেন্ট, নয়া আলো।

আপডেট টাইম : ডিসেম্বর ২২ ২০২১, ১৮:৪০ | 849 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহী মহানগরীতে দিপা বেগম (৩০) নামে এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
বুধবার সকাল পৌনে ১০টার দিকে নগরীর বোয়ালিয়া থানাধিন মুন্নাফের মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
মৃত দিপা বেগম ওই এলাকার মোঃ মিজানুর রহমানের স্ত্রী।
গৃহবধূর পারিবার সূত্রে জানা যায়, পারিবারিক কলহের জেরে দিপা বেগম নিজ বাড়িতে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে।
এ ব্যপারে জানতে চাইলে বোয়ালিয়া মডেল থানার ডিউটি অফিসার এসআই তানজিলা জানান, বুধবার সকালে মুন্নাফের মোড় এলাকায় স্বামীর বাড়িতে নিজ শয়নকক্ষে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে দিপা বেগম নামে এক গৃহবধূ। পরে তার স্বামীর পরিবারের লোকজন গৃহবধূকে উদ্ধার করে রামেকের জরুরী বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। খবর পেয়ে পুলিশ গৃহবধূর লাশ উদ্ধার করে ময়নাতদন্তরে জন্য রামেক মর্গে প্রেরণ করেছে।
এ ব্যপারে বোয়ালিয়া মডেল থানায় একটি অপমৃত্যুর (ইউডি) মামলা রুজু হয়েছে বলেও জানান ওই এসআই।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET