, , ,

শিরোনামঃ-




রাজারহাটে আওয়ামীলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত

এ এস লিমন, রাজারহাট,কুড়িগ্রাম করেসপন্ডেন্ট ।

আপডেট টাইম : নভেম্বর ১৩ ২০২১, ০১:৩৬ | 848 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন-২০২১ আগামী ২৩ ডিসেম্বর রাজারহাট উপজেলার ইউপি নির্বাচনকে ঘিরে দলীয় মনোনয়ন নির্বাচন করে দলীয় প্রার্থীকে বাছাই করে কেন্দ্রীয় কার্যালয়ে প্রেরণ করার জন্য কুড়িগ্রাম জেলা আওয়ামীলীগের নির্দেশনায় রাজারহাট উপজেলা শাখা আওয়ামীলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। ১২ নভেম্বর শুক্রবার বিকেলে রাজারহাট মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত বর্ধিত সভায় প্রধান অতিথি ছিলেন কুড়িগ্রাম জেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মো: জাফর আলী (সাবেক এমপি)। উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব শাহের উদ্দিন ধনীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আলহাজ্ব আবুনুর মো: আক্তারুজ্জামানের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি চাষী এম এ করিম, মো: আকবর আলী সরকার, যুগ্ন সাধারণ সম্পাদক জিল্লুর রহমান টিটু, সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব আবুল কালাম আজাদ, অধ্যক্ষ রাশেদুজ্জামান বাবু, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মো: কাজিউল ইসলাম ও জেলা আওয়ামীলীগের সদস্য চাষী আলহাজ্ব আব্দুস ছালাম মাস্টার প্রমূখ। বর্ধিত সভায় উপজেলা ও ইউনিয়ন আওয়ামীলীগের বিপুল সংখ্যক নেতা কর্মী অংশ নেন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET