, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • রাজারহাটে এক ছাত্রকে পিটিয়ে আহত প্রধান শিক্ষকের বিরুদ্ধে থানায় অভিযোগ




রাজারহাটে এক ছাত্রকে পিটিয়ে আহত প্রধান শিক্ষকের বিরুদ্ধে থানায় অভিযোগ

এ এস লিমন, রাজারহাট,কুড়িগ্রাম করেসপন্ডেন্ট ।

আপডেট টাইম : মে ০৭ ২০২২, ২০:৩৯ | 778 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

কুড়িগ্রামের রাজারহাটে এক মাদরাসার ছাত্রকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে প্রধান শিক্ষকের বিরুদ্ধে। এ ঘটনায় আহত ছাত্রের পিতা নুর মোহাম্মদ (৩৮) বাদী হয়ে গত ৫ মে বুধবার রাতে হরিশ্বর তালুক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রেজাউল হক মোল্লা (৫০) কে প্রধান আসামী করে রাজারহাট থানায় একটি লেখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগ সূত্রে জানা যায়,রাজারহাট উপজেলার হরিশ্বর তালুক গ্রামের নুর মোহাম্মদ এর নাবালক ছেলে আল-আমিন (১২) হরিশ্বর তালুক মাদরাসার হেফজত শাখার ছাত্র গত ২৮ এপ্রিল মঙ্গলবার দুপুরে তার  মাথার চুল কর্তন করার জন্য এক নরো সুন্দর দোকানে গেলে পুর্ব শত্রুতার জের ধরে ওই এলাকার মৃত সোবাহান মোল্লার পুত্র হরিশ্বর তালুক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রেজাউল হক মোল্লা (৫০) নাবালক আল- আমিন (১২) কে অশ্লীল ভাষায় গালি-গালাজ করে। এতে আল-আমিন প্রতিবাদ করলে প্রধান শিক্ষক ক্ষিপ্ত হয়ে তাকে মেরে গুরুতর আহত করে। এ ঘটনায় ওই প্রধান শিক্ষকের শাস্তির দাবি জানিয়েছেন আহত ছাত্রের পরিবার ও এলাকাবাসী।
প্রধান শিক্ষক মোঃ রেজাউল হক মোল্লার মুঠোফোনে একাধিকবার কল করে তাকে পাওয়া যায়নি।
এ বিষয়ে রাজারহাট থানার ওসি মোঃ রাজু সরকার বলেন, প্রধান শিক্ষক মোঃ রেজাউল হক মোল্লার বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET