, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • রাজারহাটে জিটুপি কার্যক্রম বাস্তবায়নে মতবিনিময় সভায় সমাজসেবার মহাপরিচালক শেখ রফিকুল ইসলাম




রাজারহাটে জিটুপি কার্যক্রম বাস্তবায়নে মতবিনিময় সভায় সমাজসেবার মহাপরিচালক শেখ রফিকুল ইসলাম

এ এস লিমন, রাজারহাট,কুড়িগ্রাম করেসপন্ডেন্ট ।

আপডেট টাইম : মার্চ ২১ ২০২১, ১৭:৪৮ | 868 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

কুড়িগ্রামের রাজারহাটে সমাজসেবা অধিদপ্তর ঢাকা- এর আয়োজনে ও রাজারহাট উপজেলা প্রশাসন ও কুড়িগ্রাম জেলা সমাজসেবা কার্যালয়ের ব্যবস্থাপনায় জিটুপি কার্যক্রম বাস্তবায়নে মোবাইল হিসাব খোলা এবং ক্ষুদ্রঋণ কার্যক্রমের অগ্রগতি বিষয়ে উপজেলা সমাজসেবা অফিসার, গণমাধ্যমকর্মী-জনপ্রতিনিধি, নগদ/বিকাশ লি: এর প্রতিনিধি ও সুধীজনের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ২১মার্চ রবিবার সকালে উপজেলা অফিসার্সক্লাবে রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার নূরে তাসনিমের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সমাজসেবা অধিদপ্তর, ঢাকা- এর মহাপরিচালক শেখ রফিকুল ইসলাম। কুড়িগ্রাম সদর সমাজসেবা কর্মকর্তা এস.এম হাবিবুর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন, রংপুর বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক মো: আব্দুল মোতালেব সরকার, জেলা সমাজসেবা উপ-পরিচালক রোকোনুল ইসলাম, উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহিদ ইকবাল সোহরাওয়ার্দ্দী বাপ্পি, সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আবুনুর মো: আক্তারুজ্জামান, অধ্যক্ষ সফিকুল ইসলাম, বিশিষ্ট সমাজসেবক সাবরেজিস্ট্রার রামজীবন কুন্ডু, আলহাজ্ব জহির উদ্দিন আহমেদ, মনসুর আহমেদ, কুড়িগ্রাম প্রেসক্লাবের সভাপতি এ্যাড: আহসান হাবীব নীলু, সাবেক সভাপতি সফি খান, প্রেসক্লাব রাজারহাট এর সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম প্রমূখ। প্রধান অতিথি শেখ রফিকুল ইসলাম তাঁর বক্তব্যে বলেন, আমার পূর্বের কর্মস্থল এ রাজারহাট উপজেলা। আমি রাজারহাটে ইউএনও হিসেবে যোগদানের পর সমাজের সকল শ্রেণি-পেশার মানুষকে সঙ্গে নিয়ে সারাদেশে প্রথম রাজারহাট উপজেলাকে শতভাগ স্যানিটেশনের আওতায় নিয়ে আসা হয় এবং জাতীয় পর্যায়ে ২০০৪ সালে প্রধানমন্ত্রী কর্তৃক পুরস্কার গ্রহণ করি। এ সন্মান এখন গোটা রাজারহাটবাসীর। আশা রাখি এ উপজেলায় জিটুপি কার্যক্রম বাস্তবায়নে মোবাইল হিসাব খোলার অগ্রগতি ইতিমধ্যে ৮০ভাগ সম্পন্ন হয়েছে। এটিতেও আশা করি বাংলাদেশে এ কার্যক্রমে রাজারহাট উপজেলা প্রথম হবে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET