, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • রাজারহাটে দৈনিক মানবজমিনের ২৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত




রাজারহাটে দৈনিক মানবজমিনের ২৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

এ এস লিমন, রাজারহাট,কুড়িগ্রাম করেসপন্ডেন্ট ।

আপডেট টাইম : ফেব্রুয়ারি ১৬ ২০২১, ১৬:০৬ | 863 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় প্রতিনিধি মোঃ রফিকুল ইসলামের আয়োজনে দৈনিক মানবজমিন পত্রিকার ২৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে উপজেলা অফির্সাস ক্লাবে কেক কাঁটা ও আলোচনা সভার আয়োজন করা হয়।
১৬ ফেব্রুয়ারী সোমবার দুপুরে দৈনিক মানবজমিন পত্রিকা ২৩ বছর পেড়িয়ে ২৪ বছরে পদার্পন উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন রাজারহাট উপজেলার নির্বাহী অফিসার নূরে তাসনিম।
সভায় পাঠকজমিনের সভাপতি ও সরকারি এম আই কলেজের উপাধ্যক্ষ মোঃসাজেদুর রহমান মন্ডল চাঁদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ও মানবজমিন উপজেলা প্রতিনিধি মোঃ রফিকুল ইসলামের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন-সরকারি এম আই কলেজের অধ্যক্ষ মোঃ শফিকুল ইসলাম রানা, রাজারহাট থানার অফিসার ইনচার্জ মোঃ রাজু সরকার,উপজেলা কৃষি অফিসার মোছাঃ সম্পা আক্তার, রাজারহাট উপজেরা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা মুহাঃ আসাদুজ্জামান জুয়েল, কুড়িগ্রাম প্রেসক্লাবের সভাপতি এ্যাভোকেট আহসান হাবীব নিলু, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ আশিকুল মন্ডল সাবু, সরকারি এম আই.কলেজের প্রভাষক দিলরুবা,প্রেসক্লাব রাজারহাটের সভাপতি এস এ বাবলু।
এ সময় শুভেচ্ছা বক্তব্য রাখেন,কুড়িগ্রামের মানবজমিনের স্টাফ রিপোর্টার মিজানুর রহমান মিন্টু। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন-প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ আলতাফ হোসেন সরকার, এম আজিজুল হক, সাংবাদিক প্রহলাদ মন্ডল সৈকত, কোষাধ্যক্ষ মোঃ এনামুল হক, প্রচার সম্পাদক এ.এস. লিমন, প্রেসক্লাবের প্রাঃ সদস্য আসাদুজ্জামান এইম রতন, তৌহিদুর রহমান, সোহেল রানা প্রমুখ।
সভা শেষে অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তা-পুলিশ কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, আইনজীবি, শিক্ষক, ব্যবসায়ী ও গণমাধ্যম কর্মীদের অংশগ্রহণে প্রধান অতিথিসহ অতিথিবৃন্দ প্রতিষ্ঠা বার্ষির্কীর কেক কাঁটেন।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET