, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • রাজারহাটে ব্যবসায়ীক পূর্ব শত্রুতার জের ধরে বাড়িতে হামলা থানায় অভিযোগ দায়ের




রাজারহাটে ব্যবসায়ীক পূর্ব শত্রুতার জের ধরে বাড়িতে হামলা থানায় অভিযোগ দায়ের

এ এস লিমন, রাজারহাট,কুড়িগ্রাম করেসপন্ডেন্ট ।

আপডেট টাইম : নভেম্বর ১৭ ২০২১, ১৯:১৬ | 891 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

কুড়িগ্রামের রাজারহাটে ব্যবসায়ীক পূর্ব শত্রুতার জের ধরে বাড়িতে হামলা চালিয়েছে সন্ত্রাসীরা। এ সময় সন্ত্রাসীদের হামলায় ৫ জন গুরুতর আহত হয়েছে । এ ঘটনায় মো: রহিম মিয়া (৩১) কে প্রধান আসামী করে ৬ জনের নাম উল্লেখপূর্বক ৮/১০ জনকে অজ্ঞাত নামীয় আসামী করে লেয়ার পোল্ট্রি ফার্মের মালিক মৃনাল কান্তি (২৮) বাদী হয়ে রাজারহাট থানায় একটি অভিযোগ দায়ের করে।

অভিযোগ সুত্রে জানা য়ায়, রাজারহাট উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের পশ্চিম দেবত্তর এলাকায় গতকাল মঙ্গলবার দিবাগত রাতে মো: রহিম মিয়া (৩১) গং সহ অজ্ঞাত নামীয় ৮/১০ জন মোটর সাইকেল ও পিকআপ ভ্যান যোগে লাঠি ও দেশীয় অস্ত্র-সস্ত্র নিয়ে মৃনাল কান্তি (২৮) এর বাড়িতে এসে গালি-গালাজ করে। মৃনাল কান্তি প্রতিবাদ করলে তার ওপর হামলা চালিয়ে তাকে গুরুতর আহত করে পরে মৃনাল কান্তির বৃদ্ধ মা শান্তি রানী (৬০) ও তার ভাগিনা মোহন কুমার রায় (৩৪) এবং পোল্টি ফার্মের কর্মী খোকন কুমার রায় এগিয়ে আসলে রহিম মিয়ার গংরা তার মায়ের শ্লালতাহানীসহ লাঠি দিয়ে তাকে গুরতর আহত করে এবং তার ভাগিনা মোহন কুমার রায় ও খোকন কুমার রায়কে দেশীয় অস্ত্র দিয়ে হামলা চালিয়ে গরুতর আহত করে। পরে স্থানীয়রা এসে তাদেরকে উদ্ধার করে রাজারহাট স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে মোহন কুমার রায়ের অবস্থার অবনতি হলে আশঙ্ক জনক অবস্থায় কর্তব্যরত ডা: রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রে-পার্ট করে দেন। এ ঘটনায় মৃনাল কান্তি রায়ের ওয়ারড্রপ এ থাকা ৭৬ হাজার টাকা ও ৩ ভরি ওজনের স্বর্নের অলংঙ্কার যার আনুমানিক মূল্য ২ লাখ ১০ হাজার টাকা অভিযুক্তরা নিয়ে যায় এবং লেয়ার পোল্টি ফার্মের প্রায় ৭০০ ডিম ক্ষতি সাধন করে। এ ঘটনায় বুধবার ১৭ নভেম্বর মৃনাল কান্তি রায় বাদী হয়ে মো: রহিম মিয়া (৩১ কে প্রধান আসামী করে মো: হযরত আলী (৩৬),মো: রাকিবুল ইসলাম (২৬), মো: ইউনুছ আলী (৪৭), মো: আরিফুল ইসলাম (২৮), মো: আমিনুল ইসলাম (৫৩) এর নাম উল্লেখ করে অজ্ঞাত নামীয় ৮/১০ জনকে আসামী করে রাজারহাট থানায় একটি অভিযোগ দায়ের করে।

এ বিষয়ে রাজারহাট থানার ওসি (তদন্ত) শ্রী প্রদীপ কুমার রায় বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত পূর্বক অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET