পবিত্র ঈদ-উল- ফিতর উপলক্ষে সর্বস্থরের জনতা তথা দেশ ও রাজারহাট উপজেলাবাসীকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন, রাজাহাট উপজেলা নির্বাহী অফিসার মোহাঃ যোবায়ের হোসেন।
শুভেচ্ছা বাণীতে মোহাঃ যোবায়ের হোসেন বলেন, মুসলিম জাহানের প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদ-উল- ফিতর উপলক্ষে আমি দেশ ও রাজারহাট উপজেলাবাসীকে জানাই ঈদ মোবারক। ঈদ হল শান্তি সম্প্রীতির উৎসব। এই দিনে সকল ভেদাভেদ ভুলে সকল শ্রেণি-পেশার মানুষকে এক সারিতে দাঁড় করায়।
পবিত্র এ দিনে আমি মহান আল্লাহর কাছে দেশের মানুষ ও উপজেলাবাসীর উত্তরোত্তর উন্নতি, সমৃদ্ধি ও অব্যাহত শান্তি কামনা করছি।
এই প্রেরণা আমাদেরকে হিংসা, বিদ্বেষ, লোভ, লালসা, পাপ-পঙ্কিলতা পরিত্যাগ করার শিক্ষা দেয়। সেই সঙ্গে
করোনাভাইরাস কোভিড -১৯ মহামারী রোগ থেকে রক্ষা পাওয়ার জন্য ঈদ-উল-ফিতরের নামাজ শেষে রাব্বুল আলামিনের নিকট তিনি দোয়া করেন।
Please follow and like us:









