রফিকুল ইসলাম সুজন,রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি-
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল পৌর শহরের পাঁচপীর কবরস্থানের পাশে ধানক্ষেত থেকে ৯ অক্টোবর শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে
আলিফ( ২০) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। মৃত আলিফ ভান্ডারা মহল্লার
শহিদুল ইসলামের ছেলে।
শহিদুল জানায়, তার ছেলে আলিফ গত ৭ অক্টোবর বৃহস্পতিবার বিকেলে বাড়ি থেকে বের
হয়ে আর ফেরেনি। তাকে পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করেও পায়নি। শনিবার দুপুরে ঐ ধানক্ষেতে ধান কাটতে গিয়ে শ্রমিকরা
আলিফের লাশ দেখতে পায়। খবর পেয়ে লোকজন ও পুলিশ ঘটনাস্থলে আসে। আলিফের মৃত্যুর কারণ জানা যায়নি। থানার
ওসি( তদন্ত) আব্দুল লতিফ শেখ জানান, ময়না
তদন্ত সাপেক্ষে মৃত্যুর কারণ জানা যাবে।
Please follow and like us:









