, , ,

শিরোনামঃ-
  • হোম
  • মৃত্যু
  • রাণীশংকৈলে নিজে স্ত্রীকে হত্যা করে থানায় আত্মসমর্পণ করলো স্বামী। 




রাণীশংকৈলে নিজে স্ত্রীকে হত্যা করে থানায় আত্মসমর্পণ করলো স্বামী। 

স্পেশাল করেসপন্ডেন্ট, নয়া আলো।

আপডেট টাইম : অক্টোবর ০৬ ২০২১, ১৫:৩৩ | 859 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার হোসেনগাঁও গ্রামের কৃষক হবিবর রহমান(৫৫)
নিজ হাতে স্ত্রী রুখসানা বেগম(৫০)কে হত্যা করে
থানায় এসে আত্মসমর্পণ করেছে। ৬ অক্টোবর বুধবার ভোর ৬টার দিকে হবিবরের বাড়িতে এ নৃশংস ঘটনা ঘটে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ৫ অক্টোবর
মঙ্গলবার রাতে খেয়ে দেয়ে হবিবর ও রুখসানা
তাদের ঘরে শুয়ে ঘুমিয়ে পড়ে। পরদিন ফজরের আজানের পর ভোর ৬টার দিকে হবিবর স্ত্রী রুখসানাকে ডেকে তোলার চেষ্টা করে।এক পর্যায়ে সে ঘুমন্ত স্ত্রীকে লোহার শাবল দিয়ে মাথায় উপর্যুপরি আঘাত করে।এতে ঘটনাস্থলেই স্ত্রী রুখসানার মৃত্যু হয়। পরে উন্মত্ত অবস্থায় হবিবর সাইকেলযোগে রাণীশংকৈল থানায় এসে স্ত্রীকে খুন করার কথা জানায়। পুলিশ বিষয়টি খোঁজখবর নিয়ে নিশ্চিত হয়ে হবিবরকে আটক করে। পরে এএসপি (সার্কেল) তোফাজ্জল হোসেন, ওসি এসএম জাহিদ ইকবাল,  ওসি(তদন্ত) আব্দুল লতিফ শেখ, এএসপি(পিবিআই) এবিএম রেজাউল ইসলাম,
সিআইডি অফিসার মিল্লাত হোসেন সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় হোসেনগাও ইউপি চেয়ারম্যান মাহবুব আলমও উপস্থিত ছিলেন। রুখসানা হত্যার সঠিক কারণ
জানা যায়নি। হবিবর কিছুদিন ধরে মানসিক সমস্যায় ভূগছিলেন বলে প্রতিবেশিরা জানায়। ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET