ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে করোনা ভাইরাস রোধে লকডাউনের সময় দোকান পাট খোলা রাখায় ও মাস্ক ব্যাবহার না করার অপরাধে ভ্রাম্যমাণ আদালতে ৬ দোকান মালিককে জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত ।
১৯ এপ্রিল সোমবার বিকালে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহেল সুলতান জুলকার নাইন কবির।
এদিন পৌর শহরে অভিযান চালিয়ে ৬ টি দোকানে ৬ টি মামলায় ৩৬০০ টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট । এছাড়াও গরীর ,অসহায় ও প্রতিবন্ধী পথচারীদের মাঝে বিনামূল্যে মাস্ক বিতরণ করেন ইউএনও স্টিভ কবির।
এ সময় ইউএনও অফিসের সংশ্লিষ্ট কর্মচারী, সাংবাদিক, পুলিশ ও নিরাপত্তা কর্মীরা উপস্থিত ছিলেন। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান নির্বাহী কর্মকর্তা ।
Please follow and like us:









