, , ,

শিরোনামঃ-




রাণীশংকৈলে মাটির ঢিবিতে মিলল কষ্টি পাথরের মূর্তি

স্পেশাল করেসপন্ডেন্ট, নয়া আলো।

আপডেট টাইম : মার্চ ১১ ২০২১, ০১:২২ | 1087 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল বাচোর ইউনিয়নের মহেশপুর জে,এম,কে ইটভাটায় জমাকৃত মাটির ঢিবি থেকে একটি কষ্টি পাথরের খোদাই করা মূর্তি উদ্ধারের খবর পাওয়া গেছে। ১০ মার্চ বুধবার বিকাল ৩ টায় দিকে এ ঘটনা ঘটে। উদ্ধারকৃত কষ্টি পাথরের মূর্তিটি ৫ কেজি ৬০০ গ্রামে ওজনের ।
প্রত্যক্ষদর্শীরা জানায়,বাজে বাকসা নামক স্থানে একটি পুকুর খননের জন্য উটকল দিয়ে গর্ত করা হচ্ছে । আর সেই মাটি ঐ ভাটায় দেওয়া হচ্ছে । ইটভাটা শ্রমিকরা মাটির ঢিবি খুঁড়তেই মূর্তিটি দেখতে পায়। পরে স্থানীয় লোকজন ধারণা করেন এটি কষ্টি পাথরের মূর্তি হতে পারে। পরে স্থানীয়রা ৯৯৯-এ ফোন করে বিষয়টি জানায়। খবর পেয়ে পুলিশ ও সহকারী কমিশনার (ভূমি ঘটনাস্থল থেকে ভাঙ্গা মূর্তি উদ্ধার করে নিয়ে আসে।
এ ব্যাপারে সহকারী কমিশনার (ভূমি) প্রীতম সাহা জানান, উপজেলার মহেশপুর একটি ভাটা থেকে কষ্টি পাথরের ভাঙা মূর্তিটি উদ্ধার করা হয়েছে। এটি আমরা জেলা প্রশাসকের কাছে ট্রেজারিতে সংরক্ষণের জন্য প্রেরণ করছি। তারা পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থাগ্রহণ করবেন ।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET