২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার, ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই জিলকদ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-




রাণীশংকৈল নেকমরদ হাটে অতিরিক্ত টোল আদায়, প্রশাসন নিরব!

রফিকুল ইসলাম সুজন, রানীশংকৈল,ঠাকুরগাঁও করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : আগস্ট ২৮ ২০২২, ১৯:০৮ | 962 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার সব চেয়ে বড় পরশু হাট নেকমরদে অতিরিক্ত টোল আদায়ের জন্য গরু ব্যবসায়ীদের অভিযোগ উঠেছে  । ২৮ আগষ্ট  রবিবার  সরেজমিনে গিয়ে এসব তথ্য পাওয়া গেছে।
হাটে গরু প্রতি ২৩০ টাকা ও ছাগল প্রতি ৯০ টাকা  টোল
নেওয়ার সরকারি নিয়ম থাকলেও হাট ইজারাদার তা উপেক্ষা  করেও নিজ ক্ষমতার দাপটে গরু প্রতি ৪০০ টাকা ও ছাগল প্রতি ১৫০ টাকা নিচ্ছে । হাটে আসা দুুজন  গরু ব্যবসায়ী যশোর থেকে  সোহেল ও বগুড়া জেলার আঃ মজিদ নামে দু _জন ক্রেতা অভিযোগ করে বলেন, সরকারি নিয়ম ভঙ্গকরে হাট কমিটির লোকজন এভাবে আমাদের কাছে বেশি টাকা নেওয়ায় আমরা ক্ষতিগ্রস্থ হচ্ছি।  আজকে আমারা দুু’জনে ১১ টি গরু ক্রয় করেছি এতে ১৭০ টাকা করে বেশি হলে ১৮৭০ টাকা আসে এত বেশি টাকা নিলে  আমারা ব্যাবসায় অনেক ক্ষতিগ্রস্ত হবো । আমরা এটা আপনাদের মাধ্যমে প্রশাসনের কাছে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করছি। অতিরিক্ত টোল আদায়ের বিষয়ে গরু রশিদ লেখকদের সাথে কথা  বললে তারা জানান হাট ইজারাদার আমাদের নিতে বলেছে তাই আমরা নিচ্ছি । আমরা কমিশনে কাজ করি আমাদের কি দোষ ।
এ বিষয়ে হাটে আসা অনেকেই  বলেন কোনভাবেই সরকারি নিয়ম পালন করছেন না হাট ইজারাদারসহ সংশ্লিষ্টরা।
এ ব্যাপারে হাট ইজারাদার আব্দুল কাদেরের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেননি ।
এদিকে অতিরিক্ত টোল আদায়ের বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) কে অবগত করতে বারবার ফোন দিলেও ফোন রিসিভ করেননি তারা ।
 
  এ দিকে ঠাকুরগাঁও জেলা প্রশাসকের সঙ্গে মুঠো ফোনে জানতে চাইলে তিনি বলেন , আমি মিটিং এ আছি অতিরিক্ত টোলের বিষয়টি আমি দেখছি ।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET