, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দূর্ঘটনা
  • রামগঞ্জে বালুবাহী ট্রাক চাপায় ছাত্রদল নেতার মৃত্য।




রামগঞ্জে বালুবাহী ট্রাক চাপায় ছাত্রদল নেতার মৃত্য।

আউয়াল হোসেন পাটওয়ারী, রামগঞ্জ,লক্ষীপুর করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : অক্টোবর ১৬ ২০২৩, ১৭:৫৫ | 932 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

লক্ষ্মীপুরের রামগঞ্জে বালুবাহী ট্রাক চাপায় প্রাণ গেল উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ড ছাত্রদলের সভাপতি মোঃ রবিন হোসেন (২৫) নামের এক যুবকের।
আজ সোমবার সকাল ১১টায় রামগঞ্জ-হাজীগঞ্জ সড়কের শেখপুরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত রবিন উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের শাপালীপাড়া মিঝি বাড়ীর বাসিন্দা ও আবদুর রহিমের ছেলে।
মোঃ রবিন উপজেলা শহরের নিউ লাইফ হসপিটালের (হলি হোপ) ওয়ার্ডবয় হিসাবে কর্মরত ছিলেন বলে জানান, আত্মীয়স্বজনরা।
স্থানীয় লোকজন ও সাবেক ইউপি সদস্য মোঃ লিটন জানান, মোঃ রবিন আজ সকাল সাড়ে ১০টায় রামগঞ্জ-হাজীগঞ্জ সড়ক দিয়ে রামগঞ্জ শহর থেকে হাজিগঞ্জের দিকে যাচ্ছিলেন। বিপরীত দিক থেকে আসা রামগঞ্জগামী একটি বালুবাহী ট্রাক শেখপুরা নামক স্থানে মোটরসাইকেল চালক রবিনকে চাপা দিলে তিনি ঘটনাস্থলেই নিহত হন।
রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক সড়ক দুর্ঘটনায় মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

 

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET