, , ,

শিরোনামঃ-
  • হোম
  • পাঁচ মিশালী
  • রামগড়ে সন্ত্রাসীদের হাতে অপহৃত ফেনীর জুয়েল ট্রেড্রার্সের ২ কর্মচারি ৫ লক্ষ টাকায় মুক্তি




রামগড়ে সন্ত্রাসীদের হাতে অপহৃত ফেনীর জুয়েল ট্রেড্রার্সের ২ কর্মচারি ৫ লক্ষ টাকায় মুক্তি

এম দুলাল আহাম্মদ, খাগড়াছড়ি করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : সেপ্টেম্বর ২৬ ২০২০, ২২:৩১ | 891 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

খাগড়াছড়ি জেলার রামগড় উপজেলায়  ইউপিডিএফের সন্ত্রাসীদের হাতে অপহৃত ফেনীর জুয়েল ট্রেড্রার্সের ২ কর্মচারি ৫ লক্ষ টাকার মুক্তিপণের বিনিময়ে দীর্ঘ ৩৩ দিন পর শুক্রবার(২৫ সেপ্টেম্বর) মুক্তি পেয়েছেন।
মুক্তি পাওয়া জুয়েল ট্রেডার্সের বিক্রয় প্রতিনিধি হলেন চট্টগ্রামের পাহাড়তলীর ওবায়দুল হকের ছেলে মঞ্জুরুল আলম (৩৫) ও কমর্চারি নোয়াখালীর সুধারামের মোঃ রাজু(২৮)।

২৩ আগষ্ট খাগড়াছড়ির  একটি ব্যবসা প্রতিষ্ঠানের অর্ডারের ৩০টি প্লাস্টিক ডোর ডেলিভারি দিতে ফেনী থেকে খাগড়াছড়ি  যাওয়ার পথে রামগড় – জালিয়াপাড়া সড়কের য়ৌথ খামার অতিক্রম করার সময় দুটি মোটরসাইকেলে করে ৪ জন উপজাতি সন্ত্রাসী পিকআপের সামনে এসে রাস্তার উপর দাঁড়িয়ে গাড়ি আটক করে। এসময় চাঁদার টোকেন নাই বলার সাথে সাথে সন্ত্রাসীরা অস্ত্রেরমুখে রাস্তা থেকে প্রায় ৩- ৪শ গজ দূরে একটি জঙ্গল এলাকায় গাড়িসহ সবাই নিয়ে যায়। পরে মোবাইল ফোনে জুয়েল ট্রেডার্সের মালিকের সাথে চাঁদার টাকা নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে সন্ত্রাসীরা গাড়ির চালক মিজানকে ছেড়ে দিয়ে মন্জু ও রাজুকে অপহরণ করে নিয়ে যায়।অপহরণের এ ঘটনায় চালক মিজানুর রহমান বাদি হয়ে ২৪ আগষ্ট রামগড় থানায় একটি মামলা দায়ের করেন।
এম দুলাল আহাম্মদ

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET