, , ,

শিরোনামঃ-




রামগড়ে রামগড় হানাদার মুক্ত দিবস পালিত

এম দুলাল আহাম্মদ, খাগড়াছড়ি করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : ডিসেম্বর ০৮ ২০১৯, ১৭:১০ | 956 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

৮ ডিসেম্বর,খাগড়াছড়ির রামগড় হানাদার মুক্ত দিবস।১৯৭১ সালের এই দিনে অকুতোভয় মুক্তিসেনা ও ভারতীয় মিত্র বাহিনীর আক্রমনে পাকহানাদার বাহিনী পিছু হটতে বাধ্য হয় এবং রামগড় ত্যাগ করলে,মুক্তিযোদ্ধা ও মুক্তিকামী বীর বাঙ্গালীরা জয় বাংলা শ্লোগান দিয়ে দিয়ে রামগড়ে প্রবেশ করেন এবং ঐ দিন বিকেলে রামগড় ডাকঘরের শীর্ষে স্বাধীন বাংশাদেশের লাল সবুজের পতাকা উত্তোলন করে রামগড়কে হানাদার মুক্ত ঘোষণা করা হয়।
স্বাধীনতা যুদ্ধের সেই উত্তাল দিনগুলোতে রামগড়ের মানুষ গড়ে তুলেছিল সংগ্রাম কমিটি।রামগড় আওয়ামীলীগের উদ্যোগে ১৯৭১-এর ১৬ মার্চ রামগড় বাজারের বনবীথি বোর্ডিংয়ে এই কমিটি গঠনের জন্য এক জরুরি সভা অনুষ্ঠিত হয়।মরহুম কাজী রুহুল আমীনকে আহবায়ক ও প্রয়াত সাংবাদিক সুবোধ বিকাশ ত্রিপুরাকে যুগ্ম আহবায়ক করে সংগ্রাম কমিটি গঠিত হয়।কমিটির অন্য সদস্যদের কয়েকজন হলেন,সুরেশ মোহন ত্রিপুরা (অবসর প্রাপ্ত জেলা তথ্য কর্মকর্তা),বনবীথির মালিক মংলাগ্য মারমা,আজিজুর রহমান,যতীন্দ্র কুমার নাথ,কংচাই চেীধুরী (হেড ম্যান)।কমিটি শুরু করেন মুক্তিযুদ্ধ ভিত্তিক বিভিন্ন কর্মকান্ড।২৯মার্চ ‘৭১ চট্রগ্রাম থেকে জহুর আহমেদ চৌধুরী এবং এম আর সিদ্দিকী রামগড় হয়ে আগরতলা যান।রামগড় অবস্থানকালে তারা স্থানীয় আওয়ামীলীগ নেতৃবৃন্দের সঙ্গে আলাপ করে পরিকল্পনা চূড়ান্ত করেন।

ঐতিহাসিক দিবসটি পালন করেছে রামগড় উপজেলা প্রসাশন।রবিবার(৮ ডিসেম্বর)সকাল ১০টায় উপজেলা প্রশাসনের উদ্যেগে বীর মুক্তিযোদ্ধা,জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ,সাংবাদিক,কর্মকর্তা-কর্মচারী,শিশু-কিশোর ও শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে উপজেলা প্রশাসন হতে একটি র‌্যালি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বিজয় ভাস্কার্যে পুষ্পমাল্য অর্পনের মধ্যদিয়ে আলোচনা সভা মিলিত হয়।

উপজেলা সহকারী শিক্ষা অফিসার উম্রচিং চৌধুরীর সঞ্চলানায় উপজেলা নির্বাহী অফিসার উম্মে ইসরাত এর সভাপতিত্বে র‌্যালি শেষে বিজয় ভাষ্কর্যে আলোচনা সভায় বক্তব্য রাখেন,উপজেলা ভাইস চেয়ারম্যান আনোয়ার ফারুক,সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মফিজুর রহমান,মুক্তিযোদ্ধা মনসুর আহাম্মদ,মুক্তিযোদ্ধা মোস্তফা হোসেন, রামগড় সরকারী কলেজের সহযোগী অধ্যাপক মংসাজাই মারমা,থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারেক মোহাম্মদ আবদুল হান্নান প্রমুখ।

( নিউজ সম্পাদনায় হাফিজা আক্তার)

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET