, , ,

শিরোনামঃ-
  • হোম
  • মৃত্যু
  • রাষ্ট্রীয় মর্যাদায় চিরনিদ্রায় শায়িত হলেন ছাগলনাইয়ার মুক্তিযোদ্ধা সিরাজুল হক




রাষ্ট্রীয় মর্যাদায় চিরনিদ্রায় শায়িত হলেন ছাগলনাইয়ার মুক্তিযোদ্ধা সিরাজুল হক

নজরুল ইসলাম চৌধুরী, জেলা করেসপন্ডেন্ট,ফেনী।

আপডেট টাইম : সেপ্টেম্বর ২৬ ২০১৮, ১৫:২৪ | 1098 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

 

নজরুল ইসলাম চৌধুরীঃ

ছাগলনাইয়া উপজেলার শুভপুর ইউপিস্থ পুর্ব জয়চাঁদপুর ভুইয়া বাড়ীর বীর মুক্তিযোদ্ধা মাস্টার  সিরাজুল হক (৭৫) মঙ্গলবার (২৫ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ১১ টার পর চট্টগ্রাম ন্যাশনাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন (ইন্নালিল্লা…..রাজিউন)।

বুধবার (২৬ সেপ্টেম্বর) বাদ যোহর জয়চাঁদপুর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান শেষে পারিবারিক কবরস্থানে বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হকের দাফন সম্পন্ন হয়। এর আগে সিরাজুল হকের কফিনে  পুষ্পমাল্য অর্পন করেন, ফেনী জেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার মীর আবদুল হান্নান, বিআরডিবির চেয়ারম্যান মুজিবুর রহমান মুজিব, জেলা পরিষদের সদস্য কাজী ওমর ফারুক, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা জহিরুল ইসলাম চৌধুরী, উপজেলা শিক্ষা অফিসার মোঃ মহিউদ্দিন, উপজেলা কৃষকলীগ সভাপতি মনির আহম্মদ মজুমদার, সাধারণ সম্পাদক আবদুল হাই ভুইয়া, উপজেলা আ’লীগের সদস্য কফিল উদ্দিন প্রমুখ।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET