সিরাজগঞ্জ প্রতিনিধিঃ সিরাজগঞ্জের রায়গঞ্জে ইছামতি নদীর চর থেকে আমিনা খাতুন (২৪) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (১১ জুন) দুপুর ১টার দিকে রায়গঞ্জ উপজেলার পাঙ্গাসী ইউনিয়নের চক গোবিন্দপুর গ্রামে ইছামতি নদীর চর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত আমিনা ওই গ্রামের হাসান আলীর মেয়ে ও একই গ্রামের শাহীন শেখের স্ত্রী।
রায়গঞ্জ থানার ওসি পঞ্চানন্দ সরকার জানান, পাঙ্গাসী ব্রিজের উত্তর পাশে ইছামতি নদীর চরে ওই গৃহবধূর মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠায়। তবে তার মৃত্যুর কারন জানাতে পারেননি পুলিশ।
Please follow and like us:









