২৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার, ১৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জিলকদ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • রুয়েটের উপাচার্য অধ্যাপক ড. রাজ্জাক : বিকল্প উৎস খুঁজে তা ব্যবহারের মাধ্যমে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে হবে




রুয়েটের উপাচার্য অধ্যাপক ড. রাজ্জাক : বিকল্প উৎস খুঁজে তা ব্যবহারের মাধ্যমে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে হবে

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী, করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : এপ্রিল ২৯ ২০২৬, ২০:১৮ | 617 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

নবায়নযোগ্য জ্বালানি নিয়ে গবেষণা এবং তা ব্যবহারের গুরুত্ব তুলে ধরে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাক বলেছেন, ‘আমরা যদি প্রযুক্তিগত উন্নয়নের দিকে ধাবিত হতে চাই, তাহলে আমাদকে বিদ্যুত ও জ্বালানি নিয়ে গবেষণা করতে হবে। গবেষণার মাধ্যমে এর বিকল্প উৎসদেক খুঁজে বের করতে হবে এবং জাতীয় উন্নয়নের জন্য তা ব্যবহারের মাধ্যমে বিদ্যুত ও জ্বালানির নিরাপত্তা নিশ্চিত করতে হবে।’

এসময় তিনি বলেন, ‘এনার্জি (বিদ্যুত ও জ্বালানি) আমাদের প্রধান চালিকা শক্তি। একটি দেশের বাস্তব উন্নয়ন চিহ্নিত করার জন্য বেশ কিছু সূচক থাকে। তার মধ্যে পার ক্যাপিটাল কনজামশন অফ ইলেকট্রিসিটি (মাথাপিছু বিদ্যুতের ব্যবহার) অন্যতম। যেসব দেশ প্রযুক্তি সহ শিক্ষা ও গবেষণায় উন্নত, সেসব দেশের পার ক্যাপিটাল কনজামশন অফ ইলেকট্রিসিটি তুলনামূলক বেশি।’

বুধবার (২৯ এপ্রিল) ‘পিএসআরইএফ ইন্ডাস্ট্রিয়াল এনার্জি চ্যালেঞ্জ : ডিজাইনিং এ গ্রিন ট্রাঞ্জিশন’ শীর্ষক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথাগুলো বলেন। রুয়েটের সেমিনার রুমে যৌথ ভাবে দিনব্যাপী এই প্রতিযোগিতার আয়োজন করেন সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি), ইন্সটিটিউট অব এনার্জি এ্যন্ড ইনভারোনমেন্টাল স্টাডিজ (আইইইএস) ও রুয়েট। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইইইএস’এর পরিচালক ম্যাকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক ড. নুরুল ইসলাম।

প্রতিযোগিতায় বিভিন্ন প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ৮ টি টিম নবায়নযোগ্য জ্বালানির (গ্রিন এনার্জি) ব্যবহার সংক্রান্ত তাদের উদ্ভাবনী প্রজেক্ট উপস্থাপন করেন। প্রতিযোগিতায় এভার ফ্রেশ টিম চ্যাম্পিয়নের পুরস্কার অর্জন করেন। এছাড়া অপচয়-জিরো ফাস্ট রানারআপ এবং গ্রিনারি গ্রিড সেকেন্ডে রানারআপের পুরাস্কার অর্জন করে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিভিল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক ড. মো. কামরুজ্জামান ও সিপিডির রিসার্চ এ্যসোসিয়েট মো. মেহেদি হাসান শামিম সহ রুয়েটের শিক্ষক, শিক্ষার্থী এবং আয়োজকদের প্রতিনিধিবৃন্দ।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET