এম.আর.জে শান্ত, বিনোদন প্রতিবেদক:- টিভি চ্যানেলগুলোর সাথে পাল্লা দিয়ে বর্তমানে ইউটিউবের জন্য নির্মিত হচ্ছে তারকাসমৃদ্ধ ব্যয়বহুল নাটক। রোববার স্বপ্ন এন্টারটেইনমেন্ট ইউটিউব চ্যানেলে দুপুর একটায় মুক্তি পাবে ঈদের খণ্ড নাটক “পারবো না ছাড়তে তোকে”। ত্রিভুজ প্রেমের এই নাটকটিতে অভিনয় করেছেন তৌসিফ মাহবুব, তানজিন তিশা ও আফফান মিতুল। তিনটি গুরুত্বপূর্ণ চরিত্রে আরো অভিনয় করেছেন বর্ষীয়ান অভিনেতা আহসানুল হক মিনু, কাজি উজ্জল ও সূচনা শিকদার। মানিক হোসেনের রচনায় নাটকটি পরিচালনা করেছেন সবুজ খান।
Please follow and like us:









