, , ,

শিরোনামঃ-
  • হোম
  • মৃত্যু
  • লক্ষ্মীছড়ি-মানিকছড়ি সড়কে নির্মাণাধীন ব্রিজের এক শ্রমিকের রহস্যজনক মৃত্যু




লক্ষ্মীছড়ি-মানিকছড়ি সড়কে নির্মাণাধীন ব্রিজের এক শ্রমিকের রহস্যজনক মৃত্যু

এম দুলাল আহাম্মদ, খাগড়াছড়ি করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : মে ০৬ ২০২০, ১৯:১২ | 858 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

লক্ষ্মীছড়ি উপজেলায় ইমরান হোসেন সুকু(১৭)পিতা মো: নজির হোসেন নামে এক শ্রমিকের রহস্যজনক মৃত্যুর ঘটনা ঘটেছে।সহকর্মী শ্রমিকদের দাবী আত্মহত্যা।মঙ্গলবার (৫মে) সাড়ে ৫টার দিকে লক্ষ্মীছড়ি-মানিকছড়ি সড়কে হাতিয়াছড়া নির্মানাধীন ব্রিজের পাশে থাকার ঘরে এঘটনা ঘটে।তাঁর গ্রামের বাড়ী,কুড়িগ্রাম জেলার চিলমারী উপজেলা মনতলা গ্রামে।পুলিশ ঘটনার তদন্ত করছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রানা বিল্ডার্স এর সত্বাধীকারী জাকির এন্টারপ্রাইজ এর লক্ষ্মীছড়ি-মানিকছড়ি সড়কে ব্রিজ নির্মাণ কাজে ১০জন শ্রমিক প্রতিদিনের মত কাজে যোগ দেয়। প্রচন্ড পানির পিপাসা লাগলে ইমরান হোসেন সুকু(১৭) পানি আনতে ঘরে যায়। ফিরে না আসায় সহকর্মী দু:খু মিয়া ঘরে গিয়ে দেখে ইমরান হোসেন গলায় ফাঁস দিয়ে ঝুলে আছে। এই অবস্থা দেখে জোড়ে চিৎকার করলে বড় ভাই দিপু মিয়া দৌড়ে যায়। পড়ে দ্রুত লক্ষ্মীছড়ি হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করে।লক্ষ্মীছড়ি হাসপাতালের মেডিকেল অফিসার উম্মে ছালমা জানান, হাসপাতালে আসার আগেই মারা গেছে। আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায় নি। গলায় ফাঁস দেয়ারও কোনো লক্ষন দেয়া যায় নি।
ঠিকাদারের নিজস্ব প্রকৌশলী তপু আহমেদ জানান, ঘটনাটি শোনার পর সেখানে যাই। এ বিষয়ে আমি আসলে কিছুই বলতে পারছি না।

লক্ষ্মীছড়ি থানার অফিসার্স ইনচার্জ হুমায়ুন কবির বলেন, ঘটনাটি জানার পর তদন্ত কাজ শুরু করেছি। শ্রমিক ১০জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।আমরা মামলা নিচ্ছি। বড়ভাই দিপু মিয়া বাদী হয়ে লিখিত অভিযোগ করলে অপমৃত্যু মামলা (মামলা নং ০১. তাং ৫.৫.২০২০ই)। লাশ ময়না তদন্তের জন্য খাগড়াছড়ি মর্গে পাঠানোর প্রস্ততি চলছে। আসলে আত্মহত্য না হত্যা তদন্ত করলেই বেরিয়ে আসবে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET