সম্মানিত কাউন্সিলরবৃন্দ আপনারা সেচ্ছাসেবকগণের ওপর বিশেষ নজরদারী করবেন।
সেচ্ছাসেবকগণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ছাগলনাইয়া পৌরসভায় লকডাউন চলাকালীন পৌরবাসীর সাথে এমন আচারন করবেন না যাতে তারা কষ্টপান। সেচ্ছাসেবীদের কাছে অনুরোধ আপনারা মানুষের সাথে ভালো ব্যবহার করুন সুন্দরভাবে বুঝিয়ে বলুন। দেখা যাচ্ছে যে কেউ সেচ্ছাসেবক সেজে মানুষের সাথে অন্যায় আচারন করতেছেন। আগামীকাল উপজেলা,পৌর ও থানা প্রশাসনের মাধ্যমে পৌর এলাকার সেচ্ছাসেবকগণের জন্য ব্যাজ/কার্ড দেওয়া হবে।
এই দুঃসময়ে মানুষের পাশে থাকুন।
সার্বক্ষণিক পৌরবাসীর সেবায় সকলের আন্তরিক সহযোগীতা কামনা করছি।
এম মোস্তফা
মেয়র
ছাগলনাইয়া পৌরসভা।
Please follow and like us:









