, , ,

শিরোনামঃ-
  • হোম
  • কুমিল্লা
  • শারজায় চৌদ্দগ্রামের চেয়ারম্যান জাহিদ হোসেন টিপুকে সংবর্ধনা




শারজায় চৌদ্দগ্রামের চেয়ারম্যান জাহিদ হোসেন টিপুকে সংবর্ধনা

প্রেস বিজ্ঞপ্তি।

আপডেট টাইম : অক্টোবর ২৫ ২০১৮, ২২:২৭ | 1073 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:- সংযুক্ত আরব আমিরাতে সফররত কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি ও বাতিসা ইউপি চেয়ারম্যান জিএম জাহিদ হোসেন টিপুকে সংবর্ধনা দিয়েছে বাতিসা প্রবাসী ফোরাম। এ উপলক্ষ্যে বৃহস্পতিবার রাতে শারজাহ হুদাইবিয়া হোটেলে আয়োজিত অনুষ্ঠানে সংবর্ধিত উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি জিএম জাহিদ হোসেন টিপু। শারজাহ’র বিশিষ্ট ব্যবসায়ী আবু বক্কর স্বপনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা স্বেচ্ছাসেবকলীগ নেতা নুরে আলম শাহীন, শেখ বেলাল, নজরুল ইসলাম সুমন, আবুল হাসেম, শাহ আলম। প্রবাসী মোঃ বাবর ও এমদাদ হোসেন রানার যৌথ পরিচালনায় অনুষ্ঠানে বিভিন্ন পর্যায়ের প্রবাসীবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি জিএম জাহিদ হোসেন টিপু বলেন, রেলমন্ত্রী মুজিবুল হক চৌদ্দগ্রামের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভুমিকা রেখেছেন। তিনি সব সময় প্রবাসীদের কল্যাণে সব সময় কাজ করেন। আর আমি বাতিসা ইউনিয়নের প্রবাসীরা কোন সমস্যায় পড়লে, তার সমাধানে আমি সর্বাত্মক চেষ্টা করবো। কারণ-প্রবাসীদের পাঠানো রেমিটেন্সে দেশের উন্নয়ন হয়। তাদের সুখে-দুখে আমাদের সকলকে এগিয়ে আসা উচিত বলেও তিনি মন্তব্য করেন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET