জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বগুড়ার শিবগঞ্জ উপজেলা প্রশাসন সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বঙ্গবন্ধুর শতবর্ষ উদ্যাপাতি হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে মহাস্থান মাহী সওয়ার ডিগ্রি কলেজ চত্বরে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন ও দোয়া খায়ের অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শরিফুল ইসলাম জিন্নাহ। এসময় উপস্থিত ছিলেন অত্র কলেজের অধ্যক্ষ আবুল খায়ের সহ শিক্ষকবৃন্দ। অপরদিকে দিনটি উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর মোড়াল আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করা হয়। পরে বঙ্গবন্ধুর মোড়ালে পুষ্পমাল্য অর্পন করেন উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহমেদ রিজু। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আলমগীর কবীর, পৌর মেয়র তৌহিদুর রহমান মানিক, ভাইস চেয়ারম্যান রিজ্জাকুল ইসলাম রাজু, ওসি মিজানুর রহমান, উপজেলা আওয়মাীলীগের সভাপতি আজিজুল হক, সাধারণ সম্পাদক মোস্তাফিজার রহমান মোস্তা প্রমুখ। অপরদিকে শিবগঞ্জ থানা পুলিশের আয়োজনে থানা চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিত্বে পুষ্পমাল্য অর্পন ও দোয়া খায়ের অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত থানা অফিসার ইনচার্জ মিজানুর রহমান, পুলিশ পরিদর্শক (তদন্ত) সানোয়ার হোসেন। অপরদিকে উপজেলার প্রাণকেন্দ্রে অবস্থিত পৌর মেয়র এর আয়োজনে বঙ্গবন্ধু স্কয়ারে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন করা হয়। এসময় পৌর মেয়র তৌহিদুর রহমান মানিক সহ দলীয় নেতাকর্মী উপস্থিত ছিলেন। এদিকে শত বর্ষ উপলক্ষে মুক্তিযোদ্ধা টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ চত্বরে মুজিব শত বর্ষ উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন ও দোয়া খায়ের অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন অত্র কলেজের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল বারী, প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মোঃ মোতাহার হোসেন। অপরদিকে কিচক দ্বি-মুখী উচ্চ বিদ্যালয় আয়োজিত বঙ্গবন্ধুর শত বর্ষ উদ্যাপন উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন, কেক কর্তন ও দোয়া খায়ের অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের সভাপতি কিচক ইউপি চেয়ারম্যান এবিএম শাহজাহান চৌধুরী, প্রধান শিক্ষক শাহারুল ইসলাম শফিক সহ ইউনিয়ন আওয়ামীলীগের নেতৃবৃন্দ।









