ফেনী-১ আসনের সাংসদ ও জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শিরীন আখতার এমপির জননী রাহেনা আক্তার মজুমদার (৮৩) ক্যান্সার আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। আজ বুধবার রাত ১০ ঘটিকার সময় ঢাকায় বাংলাদেশ স্পেশিয়ালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। আগামীকাল বৃহস্পতিবার বাদ জোহর নামাজে জানাযা শেষে ঢাকা আজিমপুর কবরস্থানে মরহুমার দাফন সম্পন্ন হবে বলে পারিবারিক সুত্রে জানাগেছে। তিনি ছাগলনাইয়া পৌরসভার পুর্ব ছাগলনাইয়া মজুমদার বাড়ীর প্রকৌশলী মরহুম রফিকুল আনোয়ার মজুমদারের স্ত্রী। মৃত্যুকালে তিনি তিন ছেলে, চার মেয়ে অসংখ্য গুণগ্রাহী রেখেযান।
Please follow and like us:









