, , ,

শিরোনামঃ-




শীবু শীল শুভ্র এর কবিতা “কালো নারীর পণ”

প্রেস বিজ্ঞপ্তি।

আপডেট টাইম : সেপ্টেম্বর ১৪ ২০১৮, ২০:০০ | 916 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

কাননে সারি সারি পাখির মেলা
সবাই করছে কতো কলরব!
তোমার মাঝেই কিছুটা স্বস্তি
নিলীমা এ যে নিয়তির খেলা।
কালো তুমি ছিলে ভালো
আমার-ই নয়নের মণি!
দেহের কালোতে তুমি মৃণ্ময়ী
জ্বালিয়ে দিয়েছিলে নিজ সংসারের আলো।
কালো নারীর শোভা বুঝে কয় জনা
কালো বলে নর করিও না অবহেলা!
নিলীমাকে দেখিয়া পাত্র বাড়ায় পণের টাকা
পণ ছাড়া কালো নারীকে, কে করিবে বিয়া?
পাত্র মশাই করিবে ঠিক বিয়া
যদি না বাড়ে পণের টাকা!
পাত্রের বাবা পাত্রীর বাবাকে আড়ালে ডাকিয়া
৫ভরি স্বর্নে নগদ টাকায় চলে রফাদফা।
নিলীমার বাবা নত স্বরে
বেয়াই মশাই – ৩ভরি স্বর্ন দিবো অকাতরে।
পাত্রের বাবা ছেলেকে করাবে, সুন্দরী নারীর সাথে বিয়া
কালো নারীর পণ, যদি না দিতে পারো দিয়া?
কণ্যার পিতা না পায় ভাবিয়া
অবশেষে বলে, বেয়াই মশাই সব দিব বুঝাইয়া!
পাত্রের বাবার অট্টহাসি কে দেখিবে
কালো মেয়ে দায় নাকি সকল পরিবারের।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET